চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোঁজ মিললো ৭০ বছর আগে হারানো সেই ক্ষুদ্র জুতোর

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
৪:০৮ অপরাহ্ন ২২, অক্টোবর ২০১৬
অদ্ভুতুড়ে
A A

কাঠের তৈরি ছোট্ট এক পাটি জুতো। ছোট্ট বলতে ছোট শিশুর জুতো নয়, একেবারেই ছোট – লম্বায় একটা ম্যাচের কাঠির অর্ধেক। ৭০ বছর আগে হারিয়ে যাওয়া জুতোটি আবিষ্কার করেছে পোল্যান্ডের স্থানীয় একটি সংস্থা।

তবে শুধু পুরনো বলেই যে আবিষ্কারটি ভিন্নরকম তা নয়। কাঠ থেকে খোদাই করে তৈরি জুতোর পাটিটির মালিক ছিলেন এক নারী, যাকে নাৎসী বাহিনী অশউইজ ডেথ ক্যাম্পে হত্যা করেছিল।

অশউইজ-বারকেনাউ’র কাছে অবস্থিত স্মৃতি বিজড়িত স্থানগুলো অনুসন্ধান ও সংরক্ষণের কাজে নিয়োজিত ফাউন্ডেশন অব মেমোরি সাইটস (এফপিএমপি)-এর প্রধান অ্যাগনিয়েজকা মোলেন্ডা জানান, জুতোটি সম্ভবত একটি গয়নার অংশ। একে চমৎকার একটি শিল্পকর্ম বলে উল্লেখ করেন তিনি।

মোলেন্ডা বলেন, “জুতোটি মাত্র ৭ মিলিমিটার লম্বা এবং একটা ছোট চেইনের মাথায় ঝুলানো। যা দেখে বোঝা যাচ্ছে, ডেথ ক্যাম্পে আটকদের একজন এটাকে গয়না হিসেবে পরত।” তবে গয়নার মালিক সেই নারীর নাম-পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

জুতোটি চলতি মাসেই খুঁজে পেয়েছে মোলেন্ডার সংস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড দখলের পর অশউইজে মূল ডেথ ক্যাম্পটি তৈরি করে জার্মান নাৎসী বাহিনী। ওই ক্যাম্পের পাশে বুডি-বরে অবস্থিত অশউইজ উপ-শিবিরে একটি ভবনের চিলেকোঠায় মেরামত কাজ করার সময় গহনার টুকরোটি পাওয়া যায়।

ওই ভবনটি এক ভয়াবহ রক্তাক্ত ঘটনার সাক্ষী। ১৯৪২ সালের ৫ অক্টোবর ক্যাম্পরক্ষীরা সেখানে আটক ৯০ জন ফরাসি-ইহুদি নারী বন্দিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। কাঠের জুতোটি ওই হতভাগ্য বন্দিদেরই কারও হতে পারে বলে বার্তা সংস্থা এএফপিকে জানান মোলেন্ডা।

Reneta

অশউইজে বন্দিদের জন্য সব ধরণের গয়না তৈরি ও পরা নিষিদ্ধ ছিল। মোলেন্ডা মনে করেন, জুতোটি ডেথ ক্যাম্পে বন্দিত্বের বিরুদ্ধে প্রতিবাদের ছোট একটি প্রতীক ছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: নাৎসীপোল্যান্ডহিটলার
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT