চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড় সংকটে পণ্ড হবে আর্সেনাল-টটেনহ্যাম ম্যাচ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘আমাদের এবং প্রতিপক্ষের দিক থেকে প্রতিটি খেলাই স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই ইস্যুতে প্রতি সপ্তাহে সবার ক্ষেত্রেই এমনটা (ম্যাচ স্থগিত) হচ্ছে। তবে আমরা অবশ্যই প্রস্তুতি রেখে খেলার জন্য চিন্তা করছি।’

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার টটেনহ্যাম হটস্পাররের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে এমন করেই শঙ্কা প্রকাশ করেছেন মিকেল আর্তেতা। আর্সেনাল কোচ তুলে ধরেছেন নিজের অবস্থান।

করোনায় আক্রান্ত হওয়া ও চোট সমস্যার কারণে গানারদের হাতে খেলার মতো ফিটনেস থাকা ফুটবলার সংখ্যা এখন মাত্র ১২ জন। স্বাভাবিকভাবেই আর্তেতা নর্থ লন্ডন ডার্বি হওয়া নিয়ে সন্দিহান।

ইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো দলে ন্যূনতম একজন গোলরক্ষকসহ মোট ১৪ ফুটবলারের খেলার জন্য উপযুক্ত থাকতে হয়, তবেই সূচি অনুযায়ী মাঠে গড়াতে বাধ্য থাকে ম্যাচ। সম্প্রতি কিছু ক্লাব করোনা ও চোট সমস্যার কারণে সেই নিয়মের ভেতর থাকতে না পারায় কয়েকটি ম্যাচ স্থগিত হয়েছে।

গত রাতে কারাবাও কাপে লিভারপুলের বিপক্ষে ম্যাচের সামান্য আগে মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড করোনা পজিটিভ হন, গানাররা বিপদে পড়ে যায়। সেড্রিক সোরেস ও বুকায়ো সাকা ম্যাচের মাঝে চোটে পড়ায় তুলে নিতে বাধ্য হন আর্তেতা। গ্রানিত জাকা লাল কার্ড পাওয়ায় পরের ম্যাচে খেলতে পারবেন না।

সেমিফাইনালের প্রথম লেগে ১০ জনের দল নিয়েও শক্তিশালী লিভারপুলকে রুখে দেয়ায় আর্সেনাল কোচ উৎফুল্ল, পাশাপাশি স্পারদের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রকাশ করেছেন উৎকণ্ঠা।

Reneta

‘আমরা ৯-১০ জন খেলোয়াড় ছাড়াই খেলতে এসেছি। জানি না আগামী দিনে কী হতে চলেছে। তাই সেদিকে তাকাচ্ছি না। এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমাদের খেলতে হবে। এটাই আমাদের কাজ এবং এটা আরও কঠিন পরিস্থিতিতে পরিবর্তন ঘটাতে পারে। হাতে যা খেলোয়াড় আছে তা নিয়েই খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। রোববার খেলতে নামার চেষ্টাই করবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগটটেনহ্যামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT