চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড়দের বেতন কম নিতে রাজি করাতে পারেনি বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বেতন কেটে দেউলিয়াত্ব থেকে বাঁচানো হবে ক্লাবকে, এমন দোহাই দিয়েও বেতন কম নিতে রাজি করানো যায়নি বার্সেলোনার খেলোয়াড়দের। বুধবার খেলোয়াড়দের প্রতিনিধির সঙ্গে ক্লাব কর্মকর্তাদের আলোচনা গেছে ভেস্তে।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে ২০২০-২১ মৌসুমে অন্তত ৩০০ মিলিয়ন ইউরো সাশ্রয় করতে হবে বার্সেলোনাকে। নয়ত দেউলিয়া ঘোষণা করা হবে ক্লাবকে।

ক্লাবকে বাঁচাতে তাই খেলোয়াড়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কার্লেস টেসকুয়েটস। ৩০ শতাংশ হারে বেতন কেটে সবমিলিয়ে ১৯১ মিলিয়ন ইউরো সাশ্রয়ের ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি।

টেসকুয়েটসের আশা ছিল ক্লাবকে বাঁচাতে এগিয়ে আসবেন খেলোয়াড়রা। বেতন কমাতে মেসিরা ইতিবাচক বলেও ইঙ্গিত দিয়েছিলেন কিছুদিন আগে। বাস্তবে দৃশ্যটা দেখা যাচ্ছে উল্টো। বুধবার বার্সা এবং খেলোয়াড়দের মধ্য আলোচনা কোনরকম ঐক্যমত্য ছাড়াই শেষ হয়েছে।

‘গত কয়েকদিনের একাধিক দুশ্চিন্তার আলোচনা-বৈঠকের পর ১১ নভেম্বর কোনো ঐক্যমত্য ছাড়াই দুই পক্ষের আলোচনা শেষ হয়েছে’ বুধবার এক বিবৃতিতে এমন জানিয়েছে বার্সা।

বিবৃতিতে বলা হয়েছে, একটি ঐক্যমত্যে আসতে খেলোয়াড়দের ২৩ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।

Reneta

অধিনায়ক লিওনেল মেসিসহ সব খেলোয়াড়ের বেতন ৩০ শতাংশ হারে কমাতে চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। খরচ কমাতে এরইমধ্যে লুইস সুয়ারেজ, ইভান রাকিটিচ এবং আর্তুরো ভিদালকে ছেড়ে দেয়া হয়েছে। নিজেদের বেতন কমাতে অবশ্য মোটেও ইচ্ছুক নন মেসিরা। সেটা বুধবারই টের পেয়েছে বার্সা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিকেবার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT