চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলা চলাকালীন সতীর্থকে মেরে নিষিদ্ধ হচ্ছেন শাহাদাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় লিগের ম্যাচ চলাকালীন সময়ে সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তুলেছেন শাহাদাত হোসেন রাজিব। ম্যাচের শেষ দুইদিন বহিষ্কার করা হয়েছে ঢাকা বিভাগের এ পেসারকে। গুরুতর অপরাধের শাস্তি হিসেবে আসতে পারে ক্রিকেট থেকে বড় ধরনের নিষেধাজ্ঞার খড়গ।

রোববার বিকাল ৩টার দিকে শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা ও ঢাকা বিভাগের ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটান শাহাদাত। পরে দিনের খেলা শেষে দুই ফিল্ড আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি তাকে ম্যাচের বাকি দুই দিনের জন্য সাসপেন্ড করেন। এই সময়ে ঢাকা বিভাগ তার পরিবর্তে কোনো অতিরিক্ত খেলোয়াড়ও মাঠে নামাতে পারবে না। ফলে ১০জন নিয়েই খেলতে হচ্ছে শুভাগত হোমের দলকে।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য থেকে জানা গেছে, রোববার ম্যাচের দ্বিতীয় দিনে লংঅফে ফিল্ডিং করছিলেন শাহাদাত, তার পাশেই ছিলেন আরাফাত সানি জুনিয়র। বোলিং করছিলেন মোহাম্মদ শহীদ। এসময় শাহাদাত বল ঘষে উজ্জ্বল করার জন্য আরাফাতকে বলেন। আরাফাত সেটি পারবেন না বা পারছেন না বলে জানান।

এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহাদাত, সঙ্গে সঙ্গেই সতীর্থের দিকে তেড়ে যান। আরাফাতকে ধরে ধাক্কা দেন। এক পর্যায়ে তাকে লাথিও মারেন। পরে অন্য ক্রিকেটাররা এসে পরিস্থিতি শান্ত করেন। মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের পরও খেলা চালিয়ে যান শাহাদাত।

পরে দিনের খেলা শেষে ম্যাচ রেফারি আখতার আহমেদ সিপার এমন ঘটনায় ম্যাচের বাকি দুই দিনের জন্য শাহাদাতকে বহিষ্কার করেন। ঢাকা বিভাগের কোচ মো. সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাকে বাকি দুই দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। রাতেই তাকে আমরা ঢাকা ফেরত পাঠিয়েছি।

জানা গেছে, ক্রিকেটের আইনের ৪২ ধারা অনুসরণ করে শাহাদাতকে শাস্তি দেয়া হয়েছে। লেভেল ফোর অফেন্স করেছেন এ ক্রিকেটার। এ ধরনের অপরাধ করলে ওই খেলোয়াড়কে তাৎক্ষণিকভাবে মাঠ থেকে বের করে দেয়ার নিয়ম। যদিও আইসিসির নতুন নিয়ম তাৎক্ষণিকভাবে প্রয়োগ করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা।

Reneta

ম্যাচ থেকে বহিষ্কার হওয়া শাহাদাতের সামনে ঝুলছে আরও বড় শাস্তির খড়গ। ম্যাচ রেফারি তার প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকায় টেকনিক্যাল কমিটি প্রধানের কাছে। বিসিবি সূত্রে জানা গেছে, এই ধারা ভাঙলে ১ বছর থেকে আজীবনও পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন কোনো খেলোয়াড়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসশাহাদাত হোসেন রাজিব
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT