স্পোর্টস

খেলার মাঠে হার্ট অ্যাটাকে মৃত্যু (ভিডিও)

খেলার মাঠে হার্ট অ্যাটাকে মৃত্যু (ভিডিও)

রুমানিয়ান লিগের ডায়নামো বুখারেস্ট ও ভিটরুল কনস্টানটার ম্যাচের তখন ৬৯ মিনিট। সাত মিনিট আগেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এসেছিলেন একেং। কিন্তু হঠাৎ করেই তিনি মাঠে লুটিয়ে পড়লেন।

সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হলো। কিন্তু এক ঘণ্টা পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন ডায়নামো বুখারেস্টের ২৬ বয়সী ক্যামেরুনিয়ান ফুটবলার প্যাট্রিক একেং।

তার মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, একেংয়ের হার্ট অ্যাটাক হয়েছিল।খেলার মাঠে হার্ট অ্যাটাকে মৃত্যু (ভিডিও)

ডায়নামো তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে লিখেছে, ‘ডায়নামো আজ (শুক্রবার) রাতে ফুটবলার ক্লাউদি প্যাট্রিক একেংকে চিরতরে হারালো।’

ভিডিওতে একেংয়ের হার্ট অ্যাটাক:


বিষয়:ফুটবল-মাঠে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…