চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংক উদ্বিগ্ন: গভর্নর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A
বিনিয়োগ

দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংক উদ্বিগ্ন বলে জানিয়েছন গভর্নর ফজলে কবির। তিনি বলেন: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ একটি গুরুতর সমস্যা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক উদ্বিগ্ন। তবে হঠাৎ করেই দেশে খেলাপি ঋণের পরিমাণ বাড়েনি। এটা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে বেড়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন। অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী: বর্তমানে ব্যাংকিং খাতে মোট ঋণের ১০ দশমিক ৬৭ শতাংশই এখন খেলাপি ঋণ। গত বছর সেপ্টেম্বরের শেষে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ছিল ৬৫ হাজার ৭৩১ কোটি টাকা। এ বছরের সেপ্টেম্বরের শেষে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের দাঁড়িয়েছে ৮০ হাজার ৩০৭ কোটি টাকারও বেশি। এই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে ১৪ হাজার ৫৭৬ কোটি টাকা। এরমধ্যে গত তিন মাসেই খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ছয় হাজার ১৫৯ কোটি টাকা।

ওই প্রতিবেদনে জানা যায়: এ বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিন পর্যন্ত ব্যাংকগুলো গ্রাহকদের ঋণ দিয়েছে সাত লাখ ৫২ হাজার ৭৩০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে ৮০ হাজার ৩০৭ কোটি ২১ লাখ টাকা, যা বিতরণ করা মোট ঋণের ১০ দশমিক ৬৭ শতাংশ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেন: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইলের মাধ্যমে অর্থ লেনদেনে চার্জ কমছে না। বেশ কিছু পদক্ষেপের পর বাংলাদেশ ব্যাংক মনে করছে এটা এখন কমানো সম্ভব নয়। কারণ এই সেবা থেকে এজেন্ট পর্যায়ের আয় অনেক কম।

তিনি বলেন: খরচ কমানোর বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছিল, যারা ইতোমধ্যে ৫টি মিটিং করেছে। তবে এর সঙ্গে জড়িত স্টেকহোল্ডাররা ছাড় দিতে চায় না।

Reneta

ধাতব মুদ্রা বিষয়ে শুভংকর সাহা বলেন: যে ব্যাংক বা ব্যবসায়ী কিংবা ব্যক্তি কয়েন নিতে চায় না তারা বেআইনি কাজ করছেন। কারণ বাংলাদেশ ব্যাংক কয়েনের ব্যবহার বন্ধ করেনি। গুজব কিংবা অসচেতনতা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। কর্মশালায় উপস্থিত ছিলেন, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এবং মহাব্যবস্থাপক ড. হাবিবুর রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাপি ঋণবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT