চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাপি ঋণ বাড়ার জন্য উচ্চ সুদহার দায়ী: গভর্নর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ন ০৫, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ব্যাংকিং খাতে উচ্চ সুদহারের কারণেই খেলাপি ঋণ বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বণিক বার্তা ও সিটি ব্যাংক আয়োজিত ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২০’ শীর্ষক অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন গভর্নর।

এসময় তিনি বলেন: ব্যাংকিং খাতে সুদহার তুলনামূলক বেশি থাকায় ঋণ গ্রহীতারা খেলাপি হয়ে পড়ছেন। এ কারণেই খেলাপি ঋণ বাড়ছে। যদিও আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো বুঝেও এ বিষয়ে কথা বলছে না। যেমন, ২০১৫/১৬ এর দিকেও সুদহার ১৫/১৬ শতাংশ ছিল। তখন কৃষি খাতে সুদহার কমিয়ে ৯ শতাংশ করা হয়।

এর আগে একই অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন: উচ্চ সুদহার ও চক্রবৃদ্ধি সুদহারের কারণে খেলাপি ঋণ বাড়ছে।

ব্যাংকের সুদহার ‘নয়-ছয়’ নিয়ে তিনি বলেন: ব্যাংকিং আইন অনুযায়ী সুদহার বেধে দেয়ার ক্ষমতা রয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৭ সালের জুলাই থেকে সুদহার কমানোর কথা বললেও বাংলাদেশ ব্যাংক দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেই সুদহার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এই মুহূর্তে ব্যাংকে কোনো তারল্য সংকট নেই জানিয়ে গভর্নর বলেন: ব্যাংকগুলোতে পর্যাপ্ত নগদ টাকা রয়েছে। এর পরিমাণ প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা। অতএব ব্যাংকিং খাতে একেবারেই তারল্য সংকট নেই।

Reneta

ফজলে কবির বলেন: অনেকেই বাংলাদেশ ব্যাংকের সমালোচনা করে বলেন, এখানে সুশাসনের অভাব রয়েছে। কিন্তু সুশাসনের অভাব তো সবখানেই রয়েছে। তবে বিশেষ করে ব্যাংকের জন্য এটা সুখকর নয়।

অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন: বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট দূর্বলতা রয়েছে।

এর জবাবে তিনি বলেন: এর আগে বাংলাদেশ ব্যাংক কতটা শক্তিশালী ছিল? সব বুঝেশুনেই বাংলাদেশ ব্যাংককে সিদ্ধান্ত নিতে হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিআরআই’র নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, অর্থনীতিবিদ মামুনুর রশীদ, ড. নাজনীন আহমেদ প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: খেলাপি ঋণগভর্নর ফজলে কবিরবাংলাদেশ ব্যাংকসুদহার
শেয়ারTweetPin

সর্বশেষ

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT