খেলাপি ঋণ কমাতে উদ্যোগ এনআরবিসি ব্যাংকের

খেলাপি ঋণ কমাতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (এনআরবিসি ব্যাংক) চেয়ারম্যান তমাল এস এম পারভেজ।
শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ব্যাংকটির অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সম্মেলনে তিনি বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে কর্মপন্থা নির্ধারণ ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে এনআরবিসি ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির খেলাপি ঋণ কমানোর জন্য নানা উদ্যোগ নেয়া হচ্ছে।
এ সময় তিনি ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও অগ্রগতি মূল্যায়ণ, ঋণের গুণগত মান উন্নয়নসহ নানা ধরনের দিক নির্দেশনা দেন ব্যাংকের কর্মকর্তাদের।
সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, মো. মোক্তার হোসেন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং সব শাখার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






