চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিবারকে তিন বাহিনীর সংবর্ধনা

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৪:০৫ অপরাহ্ন ২২, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে সেনা, বিমান ও নৌ বাহিনী।

মুক্তিযোদ্ধাদের স্বপ্নের দেশ গড়তে দেশের জন্য যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আশ্বাস দিয়েছেন তিন বাহিনীর প্রধানগণ। দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তারা।

মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের হাজারো ইতিহাসের সঙ্গেই উজ্জ্বল সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্বগাঁথা। জীবনবাজি রেখে যুদ্ধ আর জীবন উৎসর্গ করে দেশের স্বাধীনতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সেনা, বিমান ও নৌ বাহিনীর সদস্যরাও। তাদের অবদানকে স্মরণ করতে এ সংবর্ধনা।

আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনা বাহিনীর ৪৮জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ। শান্তিকালীন অসামান্য অবদানের স্বীকৃতিতে ৯ সেনা সদস্যকে অসামান্য সেবা পদক এবং ১৯ জনকে বিশিষ্ট সেবা পদকে ভূষিত করা হয়।

নৌ সদরের সাগরিকা হলে বীরশ্রেষ্ঠ,বীর উত্তম বীর বিক্রমসহ নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত ২১ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনার আয়োজন করে নৌ বাহিনী।

মুক্তিযুদ্ধে অবদানের কথা উল্লেখ করে বীর সেনানীদের পরিবার ও স্বজনদের খোঁজখবর নেন নৌ প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

Reneta

স্থল আর নৌ পথের পাশাপাশি আকাশপথে যুদ্ধ করে বিমান বাহিনীর যেসব যোদ্ধারা বীর হয়ে আছেন সেই ২৮ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা স্মরণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান।

কিলোফ্লাটের অসামরিক বৈমানিকদের সংবর্ধনা দেয়া হয়। মাত্র একটি বিমান নিয়ে শুরু হওয়া বিমান বাহিনীর অগ্রগতির চিত্র তুলে ধরে তা অব্যহত রাখার আহবান জানান তিনি।
সংবর্ধনার পাশাপাশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন তিন বাহিনীর প্রধান গণ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে 

Jui  Banner Campaign
ট্যাগ: সশস্ত্র বাহিনী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT