চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্যে মারাত্মক হুমকিতে ১০ গ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০১৬
পরিবেশ
A A

খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্যে মারাত্মক পরিবেশ বিপর্যয়ে পড়েছে ডুমুরিয়া উপজেলার কয়েকটি গ্রাম। বর্জ্য গ্রামে ঢুকে দুর্গন্ধ ছড়াচ্ছে, বিষক্রিয়ায় মারা যাচ্ছে গবাদি পশু। হুমকির মুখে পড়েছে ১০ গ্রামের ১২’হাজার একর জমির কৃষি উৎপাদন ও মাছ চাষ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র।

দীর্ঘদিন ধরে খুলনা সিটি কর্পোরেশনের উত্তর-পশ্চিমাঞ্চলের ৭টি ওয়ার্ডের বর্জ্যে চরম ভোগান্তিতে ফেলেছে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ১০টি গ্রামের দুই লক্ষাধিক বাসিন্দাকে। ময়লা-আবর্জনার মারাত্মক দুর্গন্ধ ছাড়াও নানা রোগে আক্রান্ত হচ্ছে ওই এলাকার মানুষ। একইসাথে মারা যাচ্ছে হাঁস-মুরগি, গরু-ছাগল ও অন্য প্রাণী।

এলাকাবাসী বলেন, দূষিত পানির কারণে আমাদের হাঁস-মুরগী মারা যাচ্ছে। আমাদের বসবাস করতে সমস্যা হচ্ছে।

শহরের নালা-নর্দমার তরল বর্জ্য খালবিল, চিংড়ি ঘের এবং পুকুরে ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছে মাছ চাষীরা। বর্জ্যের বিষাক্ততায় মারাত্মক হুমকির মুখে ১২’হাজার একর চাষবাদ জমি।

এলাকাবাসীরা জানান, আমরা যারা মৎস চাষী আছি, আমাদের মৎস চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে।

পরিকল্পিতভাবে বর্জ্য পরিশোধন ও বিকল্প ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও কৃষি বিভাগ।

Reneta

খুলনার পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, আমি এ ক্ষেত্রে অনুরোধ করবো সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিভিন্ন বেসরকারী সংস্থা আছে তাদের সহায়তা নিয়ে এ বর্জ্য ব্যবস্থাপনা করা গেলে জনগণ সুস্থভাবে বসবাস করতে পারবে।

খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ বলেন, আমাদের মাঠ কর্মীদের দিয়ে সরজমিনে তদন্ত করে দেখার পর,  সেখানে কিছু করণীয় থাকলে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।

সিটি কর্পোরেশনের বর্জ্যে সৃষ্ট সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র।

খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস বলেন, যেহেতু এ কাজটি আমরা গত বছর করতে পারি নাই, তাই এ শুস্ক মৌসুমে পুরো মহানগরীর ড্রেনেজ ব্যবস্থাকে সচল করার জন্য আমি নির্দেশ দিয়েছি।

গৃহস্থালি, শিল্প ও ক্লিনিক্যাল বর্জ্য যাতে খুলনার গুটুদিয়া গ্রামে প্রবাহিত হতে না পারে সেজন্য দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনার পরিবেশবর্জ্য ব্যবস্থাপনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহীতে নবনির্বাচিত এমপির জনসংযোগ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণের সমর্থনে বিএনপির বিজয়: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন পরিষ্কার নয়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT