চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী র‍্যালী

জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম
৬:৩৫ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৯
শিক্ষা
A A

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র বিষয়ক পরিচালক এবং স্বেচ্ছায় রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের যৌথ উদ্যোগে বুধবার সকাল ১০টায় ক্যাম্পাসে মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়।

মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’ স্লোগানে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাদক বিরোধী মানসিকতা তৈরি ও নৈতিক যুব সমাজ গঠনের উদ্দেশ্যে র‌্যালিটি আয়োজিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাসের হাদী চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটক, প্রশাসনিক ভবন ও কটকা প্রান্তর প্রদক্ষিণ করে পুনরায় হাদী চত্ত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,কর্মচারী-কর্মকর্তা ও খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, ‘মাদক দেশের যুব সমাজকে নষ্ট করে ফেলছে। একে প্রতিহত করতে হবে। বক্তৃতায় মাদকাসক্ত বন্ধুদের সময় দিয়ে কাউন্সেলিং এর মাধ্যমে সুস্থ পথে ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

বাঁধনের সভাপতি ইয়াসিন আহমেদ ক্যাম্পাসের নবীন শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যেগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক মো. শরীফ হাসান লিমন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সারওয়ার জাহান।

ট্যাগ: খুলনা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুবর্ণচরের গৃহবধূ গণধর্ষণ মামলায় নতুন মোড়

পরবর্তী

যুক্তরাজ্যে চাইলে ‘ব্রেক্সিট’ স্থগিত করতে পারে: মাইকেল বার্নিয়ার

পরবর্তী

যুক্তরাজ্যে চাইলে ‘ব্রেক্সিট’ স্থগিত করতে পারে: মাইকেল বার্নিয়ার

এক ‘চাইনিজের’ নামের নিচে চাপা পড়ছেন মেসি!

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT