চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১১, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

চুয়াডাঙ্গা সফরের মধ্যদিয়ে আজ থেকে খুলনা বিভাগের জেলাসমূহে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু হয়েছে।  

চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্ত্বর অনুষ্ঠিত এ বর্ধিত সভায়  চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জুয়ার্দার ছেলুন এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন  খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহমান সভাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন: চলমান রমজান মাসের মধ্যেই চুয়াডাঙ্গা জেলার নতুন ইউনিয়নগুলোর সম্মেলন সম্পন্ন করতে হবে। জুলাই মাসের মধ্যে সকল ইউনিয়ন এর সম্মেলন সম্পন্ন হতে হবে আর ১৫ সেপ্টেম্বর এর মধ্যে সকল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হতে হবে। আগামী ২৮ সেপ্টেম্বর আমাদের নেত্রীর জন্মদিন। নেত্রীর জন্মদিনের আগেই জেলা আওয়ামী লীগের সম্মেলন আমরা করতে চাই। সেই লক্ষেই সবাইকে এক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।

Banglabid

খুলনা বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন: সংগঠনকে শক্তিশালীকরণের পাশাপাশি দলের ত্যাগী নেতাকর্মীদের খোঁজ-খবর আমাদের নিতে হবে। দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের অন্তর্বেদনা আমাদের বুঝতে হবে। তাদেরকে যদি আমরা সঠিক মূল্যায়ন না করতে পারি, তবে যে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু-কন্যা ব্যথিত হবেন।

বর্ধিত সভার বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন বলেন: তৃণমূলের নেতাকর্মী শেখ হাসিনার বিশ্বস্ততার জায়গা। সেই তৃণমূলকে সংগঠিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। সেই পরিকল্পনাকে মাথায় রেখে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশে সাংগঠনিক সফরে নেমেছে।

বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা এবং সাবেক ছাত্রলীগ নেতা জয়দেব নন্দী, সৌমেন বসু প্রমুখ।

Reneta

এদিকে আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়েছে আগামীকাল ১৩ মে রবিবার যশোর এবং নড়াইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা, ১৪ মে সোমবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, ১৮ মে শনিবার খুলনা মহানগর আওয়ামী লীগ, ১৯ মে রবিবার খুলনা জেলা আওয়ামী লীগ, ২০ মে সোমবার বাগেরহাট জেলা আওয়ামী লীগ এবং ২১ মে মঙ্গলবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক টিম।

খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সদস্যরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন ও পারভীন জামান কল্পনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

আগস্ট ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT