চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

জাতীয় সংসদে রোববার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০১৫ পাস করা হয়েছে। কৃষি ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা, সমতা অর্জন ও জাতীয় পর্যায়ে কৃষি বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করতে সুনির্দিষ্ট বিধানসহ খুলনা কৃষি বিশ্ববিদ্যলয় স্থাপনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে বিশ্ববিদ্যালয় স্থাপন, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, সিন্ডিকেট ও কাউন্সিল সদস্য নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, শিক্ষাদান, মঞ্জুরী কমিশনের দায়িত্ব, ভাইস-চ্যানেসলর, প্রো ভাইস-চ্যান্সেলরসহ কর্মকর্তা নিয়োগ এবং ক্ষমতা ও দায়িত্বসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

বিলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে ২৪ সদস্যের সিন্ডিকেট গঠন এর সভা, ক্ষমতা ও দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের তহবিল, ট্রাস্টি বোর্ডসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

জাতীয় পার্টির এম এ হান্নান, নুরুল ইসলাম মিলন, নুরুল ইসলাম ওমর, ফখরুল ইমাম, রওশন আরা মান্নান, মাহজাবিন মোরশেদ, স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম ও আবদুল মতিন বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

এছাড়াও রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল ২০১৫ এর ওপর আজ সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী রিপোর্টটি উপস্থাপন করেন।

রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো অধ্যাদেশ ১৯৭৭ রহিত করে পুন:প্রণয়নের বিধান রেখে ১৬ জুন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি উত্থাপন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারে হামলার নিন্দা জানিয়েছেন ছারছীনার পীর সাহেব

মে ১৯, ২০২৬

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী নাফিস

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT