খুলনা

খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪

খুলনায় করোনায় মৃত্যুর খবরের জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় করোনায় মৃত্যু ৪ শীর্ষক সংবাদ সংক্রান্ত হাসপাতালে রোগীদের জন্য মানুষের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুলনায় ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে শেষ ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর অবস্থায় আইসিইউতে আছেন ২০ জন রোগী। 

মৃতদের ২ জন খুলনা জেলার, অন্য ২ জন নড়াইল ও বাগেরহাটের।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে সেখানে ধারণক্ষমতার বেশি করোনা রোগী ভর্তি রয়েছে। যাদের সংখ্যা ১২৩ জন রোগী ভর্তি আছে। এতে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৬৬ জন। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৩৭টি। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩০ শতাংশ।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনা হাসপাতাল করোনাভাইরাস খুলনা মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…