খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুর রউফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়: যশোর বাঘারপাড়া এলাকার আব্দুর রউফ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে, সোমবার রাত সাড়ে ৭টায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার ভোরে খুমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ পর্যন্ত খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।







