খুলনার রূপসায় গ্রাম আদালত সক্রিয়করণের ২য় পর্যায় প্রকল্পের বিচারিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন রেনসেটিরিঙ্ক এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চেটারটন ডিকসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
শুক্রবার সকালে প্রতিনিধি দল রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদ পরিচালিত আদালতের বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করেন।
বিচারিক কার্যক্রম পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল। প্রতিনিধি দলে আরও ছিলেন গভর্ননেন্সটি মলিডার মিসেস আড্রে মেলট, প্রোগ্রাম ম্যানেজার আলেকজান্দ্রা কেলট, ফিলিপ মেলিস ও জাতীয় প্রকল্পের সমন্বয়ক সরদার এম আসাদুজ্জামানসহ স্থানীয় প্রতিনিধিরা।
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক সহায়তা ও অংশীদারিত্বের ভিত্তিতে রূপসার নৈহাটি ইউনিয়নসহ খুলনা জেলায় ৪১টি এবং সারা দেশে ১০৮০টি ইউনিয়নে কাজ করছে।








