খুলনা পুলিশ কমিশনার নির্দেশে দুপুর আড়াইটা থেকে ৪টায় পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় নৌকা প্রতীকে একচেটিয়া সিল মারা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমরা নানা সূত্রে এমন অভিযোগ পেয়েছি। এ পর্যন্ত ২৫৫ ভোট কেন্দ্রে অনিয়ম হয়েছে। তার মধ্যে ১৫৫টি কেন্দ্রে গুরুতর অনিয়ম হয়েছে। আহত হয়েছে ১২ জন। গ্রেপ্তার ৪ জন।
তিনি বলেন, ভোট এরকমই হবে বলে নৌকা মার্কার প্রার্থী নিশ্চিত ছিল বলেই নির্বাচনের দিনের দুদিন আগে ভোটে জেতার শুভেচ্ছা জানিয়ে পোস্টার ছাপিয়ে দেয়ালে দেয়ালে সেঁটেছেন নৌকা মার্কার প্রার্থী।
রিজভী বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে, এ সরকারের আমলে দোষমুক্ত কোনো নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন সরকারের ছায়া হিসেবে কাজ করছে।







