বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এন্ড্রু রাসেলের ৪৬ রানের সুবাদে খুলনা টাইটান্সকে ১৪১ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা ডায়নামাইটস।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪০ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।
খুলনার বোলারদের মধ্যে জুনায়েদ খান চারটি উইকেট এন্ড্রু ফ্লেচার নেন দু’টি উইকেট।
খেলার শুরু থেকেই জুনায়েদ খান ও ফ্লেচারের বোলিংয়ে নিয়মিতি বিরতিতে উইকেট হারায় ঢাকা। এক পর্যায়ে ঢাকার স্কোর দাঁড়ায় ৮৯/৬।
দলের বিপর্যয়ে ত্রাতা হিসেবে ব্যাট হাতে দাঁড়ায় দুই ক্যারিবীয় ব্যাটসম্যান এন্ড্রু রাসেল ও ডুয়াইন ব্রাভো।
রাসেল ২৫ বলে চারটি টার ও তিনটি ছয়ে ৪৬ রান করে হোওয়েলের বলে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন।
শেষদিকে ব্রাভোর অপরাজিত ২৩ রানের সুবাদে ১৪০ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।








