বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের তৃতীয় ও শেষ পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে ১২০ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল বুলস। খুলনার বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৯ রান করে বরিশাল বুলস।
খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় বরিশাল।
টস জিতে ব্যাট করতে নেমে বরিশালের দুই ওপেনার জীবন মেন্ডিস ও ডেভিড মিলাল বুঝেশুনে খেলছিলেন। কিন্তু দলীয় স্কোর বোর্ডে ১৮ রান উঠতেই জুনায়েদ খানের বলে নিকলস পুরানের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন মালান (৭)। এর কিছুক্ষণ পর শফিউলের বলে জুনায়েদকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মেন্ডিস (১৪)।
২৪ রানে ২ উইকেট হারিয়ে খেই হারিয়ে বসে বরিশাল। তবে তৃতীয় উইকেটে শাহরিয়ারকে নিয়ে দলকে এগিয়ে নিতে চেষ্টা চালায় মুশফিক। দলীয় ৬৬ রানে নাফিস(২৩) করে মোশারফের বলে এলবিডব্লিউ হলে ৪২ রানের জুটি ভাঙ্গে।
এরপর দ্রুত ফিরে যায় নাদিফ।১৫তম ওভারে থিসারা পেরেরার সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে যান টপ স্কোরার অধিনায়ক মুশফিকুর রহিম (৩১)
শেষদিকে এনামুল হক জুনিয়রের ২০ ও পেরেরার ১৭ রানে ভর করে ১১৯ রান করে বরিশাল বুলস।
খুলনার বোলারদের মধ্যে জুনায়েদ খান চার ওভারে ১২ রানে এক উইকেট নেন। এছাড়া স্পিনার মোশারফ রুবেল চার ওভারে ১৬ রানে এক উইকেট নেন।







