খুলনা টাইটান্সকে ৫৪ রানে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে ঢাকা ডায়নামাইটস। মিরপুরের হোম অব ক্রিকেটে ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকার পেসারদের জাদুকরী বোলিংয়ে ৮৯ রানেই গুটিয়ে যায় খুলনা।
তবে এ হারে বিদায় নিতে হয়নি খুলনা টাইটান্সকে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) কোয়ালিফায়ার-২ এ রাজশাহী ভাইকিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।
ঢাকার বোলারদের মধ্যে এন্ড্রু রাসেল তিনটি উইকেট নেন। এছাড়াও ডুয়াইন ব্রাভো দুটি ও আবু জায়েদ রাহি একটি উইকেট নেন।
১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৪ রান তুলেছিলেন এন্ড্রু ফ্লেচার ও হাসানুজ্জামান। এরপর ১০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় খুলনা।
ষষ্ঠ ওভারে সাকিবের বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন ফ্লেচার, সাকিব দেন ওয়াইড। স্টাম্পিং করতে কোনো ভুল হয়নি সাঙ্গাকারার। ফ্লেচার করেন ২৮ রান।
পরের ওভারে বড় ধাক্কাটা খায় খুলনা। রাসেলের বলে আবু জায়েদকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। একই ওভারে এলবিডব্লিউ ফিরে যান হাসানুজ্জামানও।
স্পিনার সানজামুল ইসলামের বলে পরের ওভারে এলবিডব্লিউ বেনি হাউয়েল। বিনা উইকেটে ৩৪ থেকে খুলনার স্কোর তখন ৪ উইকেটে ৪৬! খানিক বাদে আব্দুল মজিদ মোসাদ্দেককে সহজ একটি ফিরতি ক্যাচ দিলে ঢাকার স্কোর দাঁড়ায় ৫৩/৫।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮৬ রানেই অলআউট হয়ে যায় খুলনা।
এরআগে টস হেরে ব্যাট করতে নেমে এন্ড্রু রাসেলের ৪৬ ও ডুয়াইন ব্রাভোর ২৩ রানে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪০ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।
খুলনার বোলারদের মধ্যে জুনায়েদ খান চারটি উইকেট এন্ড্রু ফ্লেচার নেন দু’টি উইকেট।








