মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। মার্কিন প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার দুমায় কথিত রাসায়নিক হামলার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র খুব গভীরে ভাবছে।
এদিকে ট্রাম্প বলেন, পশ্চিমা শক্তিগুলো আমাদের সাথে একাত্ব রয়েছে। তারা যেকোন সময় কোন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। কিন্তু সিরিয়ান সমর্থক রাশিয়া এ ধরণের পদক্ষেপের বিরোধিতা করছে।
অন্যদিকে বৃহস্পতিবার গণমাধ্যমকে মস্কো জাতিসংঘের রাষ্ট্রদূত ভাসলি নেবেনজিয়া বলেন, তিনি এখনই রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কাকে উড়িয়ে দিতে পারছে না। অবিলম্বে অগ্রাধিকারের মাধ্যমে যুদ্ধের শঙ্কা দূর করতে হবে।
বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে সিরিয়ার দুমায় সরকার পক্ষই রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। যুক্তরাজ্যের মন্ত্রীপরিষদের এক সভায় টেরেসা মে বলেন, আমরা সিরিয়ার বিরুদ্ধে যেকোন সিদ্ধান্ত নিতে প্রস্তুত।
যুক্তরাজ্যের মুখপাত্র জানিয়েছেন, গত রাতে ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ ভাবে কাজ করারও সম্মত জনান টেরেসা মে।
হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়টি নিয়ে ফরাসি প্রতিপক্ষের সাথেও ট্রাম্প কথা বলবেন।
খুব দ্রুতই জাতিসংঘের নিরাপত্তার পরিষদে এ সঙ্কট মোকাবেলায় জরুরি আলোচনা বৈঠক বসবে বলে জানিয়েছে বিবিসি।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত দুমা শহরে শনিবারের ওই হামলায় ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানিয়েছেন সেখানে দায়িত্বরত অ্যাক্টিভিস্ট, উদ্ধারকর্মী এবং মেডিকরা। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।








