চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুব শীঘ্রই আসছে ই-পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ই-পাসপোর্টের জন্য লেজার এনগ্রেভিং ও হোলোগ্রাম প্রযুক্তি দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

খুব শীঘ্রই ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) ব্যবস্থা প্রবর্তনের বিষয়টি সরকারের পরিকল্পনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার সংসদে সরকারি দলের সাংসদ নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন: ই-পাসপোর্ট চালু হলে সঙ্গে করে কাউকে পাসপোর্ট বহন করা লাগবে না। অথবা বিদেশ গিয়ে পাসপোর্ট হারিয়ে গেলেও কোন বিড়ম্বনার শিকার হতে হবে না। একটি ‘চিপস’ এর মধ্যেই পাসপোর্টধারীর সকল তথ্য সন্নিবেশিত থাকবে। বিমান বন্দরে গিয়ে পাসপোর্ট নম্বর বললেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা যাবে।

সরকারি দলের সদস্য ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: দেশের আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে সরকার পুলিশ বাহিনীতে জনবল বৃদ্ধির অংশ হিসেবে আরো ৫০ হাজার পদ সৃজনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন পদ সৃষ্টির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলার জনবল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সরকারি দলের সদস্য এডভোকেট উম্মে কুলসুম স্মৃতির অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে সরকার সাথে সাথে এ ব্যাপারে অ্যাকশন নিয়ে থাকে। অভিযোগের ধরণ অনুযায়ী বিষয়টি তদন্ত বা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে সদর দপ্তরে ক্লোজ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ই-পাসপোর্টপাসপোর্টস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT