চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুবি শিক্ষক সমিতির সভাপতি আফরোজা পারভীন, সম্পাদক অধ্যাপক আরিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
শিক্ষক সমিতির নির্বাচন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) প্যানেল। এ নির্বাচনে ১৩ টি আসনের সবকয়টিতেই অভাবনীয় সাফল্য পেয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) প্যানেল।

২০১৮ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় ২৪ ডিসেম্বর। দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলে ভোট দেয়ার কাজ। এ নির্বাচনে শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। আগামী মেয়াদের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্থাপত্য ডিসিপ্লিনের ড. প্রফেসর আফরোজা পারভীন। তিনি সবোর্চ্চ ২২০ টি ভোট পেয়েছেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলের অধ্যাপক আবু শামীম মোহাম্মাদ আরিফ।

এছাড়া কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি ইলেকট্রনিক্স এ্যান্ড কমিনিউকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, যুগ্ম- সম্পাদক ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. নুরুজ্জামান, কোষাধ্যক্ষ এ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র সরকার, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তুহিন রয়, প্রচার সম্পাদক ড. মো. ইকবাল আহম্মেদ সহযোগী অধ্যাপক ফার্মেসি ডিসিপ্লিন।

সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান, বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. দুলাল হোসেন, অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আহমেদ, পদার্থ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. এমরান হোসেন, এ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সর্দার শফিকুল ইসলাম এবং নিপা অধিকারী সহযোগী অধ্যাপক মৃত্তিকা,পানি এবং পরিবেশ ডিসিপ্লিন।

২৬ ডিসেম্বর শহীদ মিনার ও অদম্য বাংলায় পুস্পস্তবক অর্পণের মাধ্যমে নতুন কমিটির পথচলা শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT