চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুবিতে অপসারণ-বহিষ্কার: প্রশাসনের প্রতি শিক্ষক নেটওয়ার্কের কিছু আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২১
শিক্ষা
A A
খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিহিংসামূলকভাবে অপসারণ ও বহিষ্কারের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বেশ কিছু আহ্বান জানানো হয়েছে।

খুবি প্রশাসন এসব আহ্বানে সাড়া না দিলে পরবর্তী সময়ে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে। শিক্ষক নেটওয়ার্কের জানানো আহ্বান এবং আহ্বানের ব্যত্যয় ঘটলে যেসব কর্মসূচি নেওয়া হবে, সেগুলো হলো:

ক) খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৩ শিক্ষক ও ২ শিক্ষার্থীর প্রতি প্রতিহিংসামূলক শাস্তি প্রত্যাহার করে তাদের স্বপদে সসম্মানে ফিরিয়ে দেয়ার জন্য আগামী ৭ ফেব্রুয়ারী ২০২১ পর্যন্ত সময় দেয়া হয়। এর মধ্যে শাস্তি প্রত্যাহার করা না হলে কঠোরতর কর্মসূচিতে যাওয়া হবে।
খ) খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আনীত সকল দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে।
গ) ভিসি ফায়েকুজ্জামান যিনি ব্যক্তিগত প্রতিহিংসা চরিচার্থ করতে শিক্ষক-শিক্ষার্থীর প্রতি অমানবিক শাস্তি চাপিয়ে দিয়েছেন এই শাস্তি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাকে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ছাড়পত্র না দেবার দাবি জানায় নেটওয়ার্ক।
ঘ) অবৈধ সিন্ডিকেট বাতিল করে এর পেছনে যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। অবৈধ সিন্ডিকেটে নেয়া সকল সিদ্ধান্ত অবৈধ এবং তা বাতিল করতে হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি জারি করা প্রতিহিংসামূলক শাস্তি প্রত্যাহার এবং প্রশাসনের দুর্নীতি তদন্তের দাবিতে বৃহস্পতিবার ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’-এর পূর্বঘোষিত কর্মসূচির ডাকে সাড়া দিয়ে, দেশব্যাপী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে এই আহ্বান জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’-এর ব্যানারে উক্ত সমাবেশে অংশগ্রহণ করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই প্রতিবাদে শামিল হন।

এসব ঘোষণার পাশাপাশি শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর নেটওয়ার্কের পক্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাক্ষরিত পত্র ইমেইল ও ফ্যাক্সের মাধ্যমে পাঠানো হয়।

Reneta

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক জানায়: ‘‘আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবী তুলে ধরার ‘অপরাধে’ ২৩ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ১ জন শিক্ষককে বরখাস্ত এবং ২ শিক্ষককে অপসারণসহ ২ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে, যা যেকোন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত লজ্জাকর।

গত বছর জানুয়ারি মাসে শিক্ষার্থীরা আবাসিক সঙ্কট সমাধানসহ কিছু বিষয়ে দাবিদাওয়া জানাচ্ছিল। সেগুলোতে সমর্থন জানানোতে কর্তৃপক্ষের রোষানলে পড়েন এই শিক্ষকেরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপসারণখুবিবহিষ্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রাজনীতি না করলে আমার দিন চলবে না?’

মে ৬, ২০২৬

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

জয়ার কারণে যেভাবে ভাগ্য খুলেছিল অমিতাভের

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT