চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুনী রাশেদকে হস্তান্তরে মার্কিন আইনপ্রণেতাদের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও দণ্ডাদেশপ্রাপ্ত খুনী রাশেদ চৌধুরীকে হস্তান্তরে মার্কিন আইনপ্রণেতাদের সহায়তা চেয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছে রাশেদ।

মোমেন ডেমোক্র্যাট সিনেটর জন ওসোফ এবং ওয়াশিংটন ডিসির এশিয়া, দি প্যাসিফিক, সেন্ট্রাল এশিয়া ও ননপ্রলিফারেশন বিষয়ক ফরেন অ্যাফেয়ার্স সাবকমিটি, চেয়ারম্যান অব দি হাউস কংগ্রেসম্যান অ্যামি বেরার সঙ্গে পৃথক বৈঠকে এ অনুরোধ জানান।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেনের আমন্ত্রণে ড. মোমেনের যুক্তরাষ্ট্র সফরকালে বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানীতে সিনেটর ও কংগ্রেসম্যানের নিজ নিজ কার্যালয়ে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

এছাড়াও ড. মোমেন র‍্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনপ্রণেতাদের সহায়তা কামনা করে বলেন, ঢাকা আশা করছে যে- খুব শিগগিরই এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

বৈঠককালে, পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জোরালো মানবিক ও রাজনৈতিক সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।

Reneta

জোরপূর্বক বাস্তুচ্যূত হয়ে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া মিয়ানমারের সকল নাগরিক যেন তাদের জন্মভূমি রাখাইন রাজ্যে ফিরে যেতে পারে সেজন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের ওপর সম্ভাব্য সব ধরনের চাপ প্রয়োগের জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কিন আইনপ্রণেতাদের প্রতি অনুরোধ জানান।

এ সময় মার্কিন আইনপ্রণেতারা বিপুল সংখ্যক এই রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতার ভূয়সী প্রশংসা করে বলেন, এ ব্যাপারে তাদের সহায়তা অব্যাহত থাকবে।

ড. মোমেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে দেশের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের ব্যাপারে ব্রিফ করেন। মার্কিন আইনপ্রণেতারা এর প্রশংসা করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি কংগ্রেশনাল বাংলাদেশ ককাস পুনরুজ্জীবিত করতেও তাদের সহায়তা কামনা করেন।

বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন আইনপ্রণেতারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরো সম্প্রসারণের গুরুত্বের ওপর এবং আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যে চমৎকার এই অংশীদারিত্ব আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় বৈঠকে অন্যান্যের মধ্যে মাহবুবুল আলম হানিফ এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিজিটাল নিরাপত্তার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

পেওনিয়ার থেকে বিকাশে সর্বোচ্চ রেমিট্যান্স আনলেই স্মার্টফোন পুরস্কার

পরবর্তী

পেওনিয়ার থেকে বিকাশে সর্বোচ্চ রেমিট্যান্স আনলেই স্মার্টফোন পুরস্কার

রমজানে কিশোর-কিশোরীদের কী ধরনের খাবার খাওয়া প্রয়োজন

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT