চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুনি ভাড়া করল খুনি যে আরেকজনকে, সে আরেক খুনিকে যে আবার পঞ্চমজনকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৯
অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A

চীনে এক ব্যবসায়ী তার প্রতিদ্বন্দ্বীকে দমনের জন্য ভাড়া করে এক হিটম্যানকে। কিন্তু অর্থ বাঁচাতে হিটম্যান কাজ উদ্ধারের জন্য ভাড়া করে আরেক হিটম্যানকে। এভাবে এই কাজে নিযুক্ত হয় পাঁচ হিটম্যান। কিন্তু শেষ পর্যন্ত কাজ তো উদ্ধার হয়নি, বরং ধরা খেয়েছে পাঁচ হিটম্যান ও তাদের মূল পরিকল্পনাকারী।

সাজাও হয়েছে তাদের বিভিন্ন মেয়াদে।

চীনে নাটকীয় এ ঘটনাটি ঘটেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে। ২০১৩ সালে এ ঘটনা ঘটলেও সম্প্রতি আদালতে সাজা হয়েছে ওই ছয়জনের।

ওই প্রতিবেদননে বলা হয়, ব্যবসায়ী তান ইয়োহুই তার প্রতিদ্বন্দ্বীকে দমনের জন্য একজন হিটম্যান ভাড়া করে। এ কাজের জন্য সে হিটম্যানকে দুই মিলিয়ন ইয়ান দিতে রাজি হয়।

এরপর হিটম্যান কাজটি সম্পন্ন করার জন্য ভাড়া করেন আরেক হিটম্যানকে। এক মিলিয়ন ইয়ানের বিনিময়ে সে কাজটি করতে বলে দ্বিতীয় হিটম্যানকে।

দ্বিতীয় হিটম্যান এর চেয়েও কম অর্থের বিনিময়ে ভাড়া করে আরেক হিটম্যান। এভাবে অর্থ বাঁচাতে এই কাজে ভাড়া করা হয় আরও দুই হিটম্যানকে।

Reneta

তবে চুক্তির টাকা এভাবে কমতে থাকায় ক্ষুব্ধ ছিল পাঁচ নম্বর হিটম্যান। যাকে খুন করার জন্য ভাড়া করা হয় তাকে, অর্থ বাঁচাতে এবার  তার সঙ্গেই চুক্তি করে সে। এই পরিকল্পনায় তার মৃত্যুর নাটক সাজানোর প্রস্তাব দেয় পঞ্চম হিটম্যান।

কিন্তু এতেই ঘটে বিপত্তি। সবকিছু ফাঁস হয়ে যায়। ওই ব্যবসায়ী ঘটনা পুলিশকে জানালে ধরা খায় ব্যবসায়ী তান ইয়োহুই ও পাঁচ হিটম্যান।

২০১৬ সালে এই ঘটনার মামলা আদালতে তোলা হয়। তবে পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় তারা নির্দোষ প্রমাণিত হয়।

তবে আইনজীবী এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে তিন বছর পর দ্বিতীয়বার তাদের বিচারের মুখোমুখি করা হয়।

দ্বিতীয় বিচারে মূল পরিকল্পনাকারী ব্যবসায়ী তানের পাঁচ বছরের জেল হয়। এছাড়া প্রথম হিটম্যানের সাড়ে তিন বছর, দ্বিতীয় ও তৃতীয় হিটম্যানের তিন বছর তিনমাস, চতুর্থ হিটম্যানের তিন বছর ও পঞ্চম হিটম্যানের দুই বছর সাত মাসের জেল হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিটম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT