চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুনি এরশাদ শিকদারের গান ‘আমি তো মরেই যাবো’ এতদিন পর ফেসবুকে?

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৮:৩৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
স্যাটায়ার
A A

চলতে চলতে নদীর গতিপথ পরিবর্তন হয়। আমরা ফেসবুক চালাতে চালাতে ফেসবুকের উদ্দেশ্য পাল্টে দিয়েছি। ফেসবুক এসেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে। এখন ব্যবহার করা হচ্ছে সামাজিক গোলযোগের মাধ্যম হিসেবে।

এখন আমরা যাবতীয় গোলযোগ করে থাকি ফেসবুকে। যে কোনো ঘটনায় একদল হুজুগে ফেসবুকার  মাতামাতি করতে করতে ঘটনাকে ইস্যু বানিয়ে ছাড়ে। ঠিক তখনই আরেক দল বের হয় ইস্যু নিয়ে যারা মাতামাতি করছে তাদের বিরুদ্ধে মাতামাতি করতে।

‘একদিন তো মরেই যাব’ ইস্যু তেমনি একটি, যা বর্তমানে ফেসবুকে একদম তরতাজা। আপনি কিছু একটা লিখে পোস্ট দিবেন, কমেন্ট আসবে, ‘এত লিখে কী হবে, একদিন তো মরেই যাবেন’।

‘একদিন তো মরেই যাবো’ যারা লিখছেন তাদের প্রতি রাগ প্রকাশ করে পোস্ট দেবেন, কমেন্ট আসবে, ‘এত রেগে কী হবে ভাই; একদিন তো মরেই যাবেন’।

প্রিয় দল হেরেছে। কষ্টে আছেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে কষ্টমাখা পোস্ট দিলেন। কমেন্ট আসবে, ‘কষ্ট পেয়ে কী হবে; একদিন তো মরেই যাবেন’।

এই প্রথম না। এর আগেও ব্যাপক মার্কেট পেয়েছে এমন কিছু ডায়ালগের সাথে আমাদের পরিচয় আছে। ‘আজ গরীব বলে’, ‘এ কেমন বিচার?’, ‘এসব এডিট করা যায়’, ‘আমি ঘুমে থাকি; আমার হুঁশ থাকে না’, ‘খেলা হবে’, ‘সুন্দর বনে শুধু বাঘই থাকে না; সিংহও থাকে’, ‘চুপ থাক বেয়াদব কোথাকার’, ‘নাম বললে চাকরি থাকবে না’, ‘মাইরালা…।’

বর্তমানে ফেসবুক সমাজ বুঁদ হয়ে আছে, ‘একদিন মরেই যাবো’তে। এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর যে, ‘একদিন তো মরেই যাব/যাবেন’ কথাটা বলেননি অথবা শোনেননি।

সামাজিক মাধ্যমে অসামাজিকভাবে ব্যবহার করা ডায়ালগটার উৎপত্তি কিভাবে কেউ বলতে পারে না। অনেক খুঁজেও এর গোড়াপত্তনকারীকে পাওয়া গেল না। তবে ১৯ মার্চের একটা পোস্ট পাওয়া গেল। সম্ভব এটাই প্রথম। বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হারার পর এক মা তার শোকগ্রস্ত ছেলেকে বলছে, ‘এত মন খারাপের কিছু নেই। যারা জিতেছে এবং যারা হেরেছে একদিন সবাইকে মরতে হবে।’ সেই থেকে শুরু।

আবার ব্রাজিল ভক্তরা বলছেন অন্যকথা। তাদের দাবী, ‘একদিন তো মরেই যাবো’ ডায়ালগের সাথে জড়িয়ে আছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে দুর্বল দল নিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব কি না  জানতে চাইলে মেসি বলেন, ‘কাপ নিয়ে লাভ কী? একদিন তো মরেই যাবো।’

আগেই বলেছি একটা ইস্যু পেলে তিতা না হওয়া পর্যন্ত কচলানো আমাদের চিরাচরিত স্বভাব। স্বভাববসত হোক না লেখার জন্য হোক, ভালোমতো খোঁজ নিয়ে জানা গেল, আজ থেকে বেশ কয়েকবছর আগে খুলনার কুখ্যাত খুনি  এরশাদ শিকদারের প্রিয় গান ছিল, ‘আমি তো মরেই যাবো’।

একজনকে বললাম, এরশাদ শিকদার গ্রেফতারের পর গানটা জনপ্রিয় হয়ে ওঠে। এরশাদ শিকদারের ‘আমি তো মরেই যাবো’র আদলে ‘একদিন তো মরেই যাবো’ ডায়ালগ ধারণ করা ফেসবুক সমাজ কোন পথে যাচ্ছে তা এখনই ভাবা দরকার।

সে তড়িঘড়ি করে উত্তর দিল, ‘এত ভেবে কী হবে। একদিন তো সবাই মরেই যাবো।’

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্বজনের সাথে সংশোধনের পথে

পরবর্তী

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বণ্টনসহ বেশ কিছু পরিবর্তন

পরবর্তী
বিশ্লেষক শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় দায়ের আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বণ্টনসহ বেশ কিছু পরিবর্তন

যে দেশে স্ত্রীকে ভাড়া দেয় স্বামীরা!

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT