রানি পদ্মাবতীর চরিত্রে দীপিকা পাড়ুকোন ও মহারাওয়াল রতন সিং-এর চরিত্রে শাহিদ কাপুরের রাজকীয় রূপ, কিন্তু এই দুই চরিত্রে বাইরেও সাড়া জাগানো চরিত্র হলো আলাউদ্দীন খিলজির চরিত্রে রণবীর সিং-এর আগ্রাসী চেহারা। ছবি মুক্তির অনেক আগেই ভক্তদের কাছে বেশ জনপ্রিয় খিলজি চরিত্রটি।
প্রথম এবং দ্বিতীয় পোস্টার প্রকাশ পাওয়ার পর এবার মুখ ভর্তি দাড়ি গোঁফ ও লম্বা চুলের রণবীর সিং-এর স্কেচ করা ক্ষিপ্ত এবং তেজী চেহারার একটা ছবি টুইটারে পোস্ট করেন রণবীর। ক্যাপশনে খিলজী চরিত্রের বিদায় ঘণ্টার কথা জানিয়ে তিনি লিখেন, ‘অবশেষে শেষ হলো! বিদায় আলাউদ্দিন খিলজি। টানা এক বছরের বেশি সময় ধরে আপনার চরিত্র সেজে অভিনয় করেছি। অবশেষে আপনাকে বিদায় দিতে হচ্ছে। আপনার অস্থির আত্মা শান্তি খুঁজে পাক।’
এর আগে বনসালীর ‘গোলিও কা রাসলীলা: রামলীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’ দিয়ে বাজিমাৎ করেছিলেন রণবীর-দীপিকা জুটি। এই বছর ১ ডিসেম্বর মুক্তি পাবে পদ্মাবতী । এবারও রণবীর-দীপিকা জুটির অনবদ্য অভিনয় দেখার অপেক্ষা সব ভক্তদের। ডেকান ক্রনিকল
And it’s a wrap!
Goodbye Alauddin. 1 year and a few weeks later, I bid thee farewell. May your restless soul find its peace… #Khilji pic.twitter.com/Q958NazuJC— Ranveer Singh (@RanveerOfficial) November 4, 2017








