চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি হত্যা: সৌদির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আন্তর্জাতিক মহল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি আরবের বক্তব্যে উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই বক্তব্যে অসন্তুষ্টির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়াও সৌদি আরবের ব্যাখ্যা অসম্পূর্ণ উল্লেখ করে আরো গভীরভাবে তদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন দেশ।

বিবিসি জানায়, শুক্রবার সৌদি আরব প্রথমবারের মতো স্বীকার করেছে খাশোগিকে হত্যা করা হয়েছে। তারা জানায়, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে ‘‘ধস্তাধস্তিতে’’ খাশোগি নিহত হন।

কিন্তু সৌদি আরবের এই বক্তব্য সংশয়ের জন্ম দিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সৌদির প্রতিবেদনে ‘‘গভীর উদ্বেগের’’ কথা জানিয়েছেন।

খাশোগির পরিবার ও স্বজনদের প্রতি শোক জানিয়ে দ্রুত এই হত্যাকাণ্ডের সঠিক ও স্বচ্ছ তদন্ত করার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে এ ঘটনায় কারা জড়িত তাও তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা উত্তর না পাব ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট নই। এটা ‘‘সম্ভব” যে সৌদির ক্ষমতাধর ক্রাউন প্রিন্স এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জানেন না।

Reneta

খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য ও বিস্তারিত সৌদি সরকারকে প্রকাশ করতে হবে বলে হুঁশিয়ারি করেছে তুরস্ক। এ ব্যাপারে কোন ধামাচাপা যুক্তি গ্রহণ করা হবে না বলেও জানিয়ে তারা।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল কঠোর ভাষায় সমালোচনা করেছেন। খাশোগির মৃত্যুর যে কারণ বলা হয়েছে তাকে ‘‘অপর্যাপ্ত” উল্লেখ করে বিশদ ব্যাখা চেয়েছেন তিনি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এই হত্যাকাণ্ডকে ‘‘একটি ভয়ানক কাজ” উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের ‘‘অবশ্যই শাস্তির আওতায় আনতে’’ হবে বলে জানিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভ লু দ্রিয় ঘটনার তদন্ত দাবি করে বলেছেন, ‘‘অনেক প্রশ্নরেই উত্তর দেয়া হয়নি।’’

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনজীবীসহ সৌদি আরবের কড়া সমালোচক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, খাশোগি হত্যার প্রতিবেদন বিষয়ে তারা সান্দিহান।

খাশোগি হত্যাকাণ্ডের জের ধরে অস্ট্রেলিয়াও চলতি মাসের শেষ দিকে সৌদি আরবে অনুষ্ঠিত বিনিয়োগ বিষয়ক এক শীর্ষ সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করেছে।

পাশাপাশি খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। হত্যার বিষয়ে সৌদি তদন্তে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাশোগিখাশোগি হত্যাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT