চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি হত্যা: মার্কিন রিপোর্টে অভিযুক্ত হতে পারেন সৌদি যুবরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
খাশোগি

তুরস্কে সৌদি কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে মার্কিন গোয়েন্দা তদন্তে অভিযুক্ত হতে পারেন সৌদি যুবরাজ। এই তদন্তে প্রধান অংশগ্রহণকারী হিসেবে কাজ করছে সিআইএ। 

বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশিত হবে বলে এ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তার মূল্যায়ন, সৌদি যুবরাজই খাশোগি হত্যার অনুমোদন দেন এবং হতে পারে তিনি সেটার নির্দেশও দেন।  ওয়াশিংটন পোস্টের বিভিন্ন কলামে সৌদি যুবরাজের নীতির প্রবল সমালোচনা করেছিলেন খাশোগি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, তিনি ওই রিপোর্ট দেখেছেন। শীঘ্রই তিনি এই বিষয় নিয়ে ৩৫ বছর বয়সী যুবরাজের বাবা সৌদি আরবের রাজা ৮৫ বছর বয়সী সালমানের সঙ্গে কথা বলবেন।

রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন করার অংশ হিসেবে বাইডেনের নীতি অনুসারে এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হলো।  ট্রাম্পের অধীনে চার বছরের সুসম্পর্কের পরে রিয়াদের সাথে সম্পর্কটিকে সনাতন ধারায় ফিরিয়ে আনতে কাজ করছেন বাইডেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী সৌদি আরবের অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি সৌদি রাজপরিবারের অভ্যন্তরীণ বিষয়ে একজন কড়া সমালোচক ছিলেন। ২০১৮ সালের ২৮ শে অক্টোবর ইস্তাম্বুলে সৌদি আরবের কনসুলেটে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। তুরস্কের অভিযোগ, এই অভিযানে রিয়াদ থেকে প্রেরিত ১৫ জন এজেন্ট জড়িত। তবে সৌদি সরকার তা অস্বীকার করে শুরু থেকে।

Reneta

প্রথমদিকে সৌদি সরকার অস্বীকার করলেও, পরে সৌদির পক্ষ থেকে কনস্যুলেটের ভেতরে ধস্তাধস্তির সময়ে খাশোগি নিহত হয়েছেন বলে স্বীকার করা হয়।

২০১৯ সালের সেপ্টেম্বরে হত্যার দায় নিজের কাঁধে তুলে নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন: যেহেতু আমার শাসনামলে এ ঘটনা ঘটেছে, তাই হত্যাকাণ্ডের দায় আমার। তবে এ হত্যাকাণ্ড তার অজান্তেই যে ঘটেছে সে কথাও উল্লেখ করেন যুবরাজ সালমান।

এই হত্যার দায়ে পরে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে কারাদণ্ড দেয় সৌদি আরবের একটি আদালত।

Jui  Banner Campaign
ট্যাগ: খাশোগি হত্যাজামাল খাশোগিতুরস্কেসৌদি কনস্যুলেটসৌদি যুবরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT