চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি হত্যায় বাদশা সালমানের বিরুদ্ধে অভ্যুত্থান আসন্ন: প্রিন্স খালিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে সৌদি বাদশাহ সালমান ও তার উত্তরাধিকার যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিরুদ্ধে অভ্যুত্থান খুব আসন্ন বলে মন্তব্য করেছেন সৌদি আরবের ভিন্নমতাবলম্বী রাজপুত্র খালিদ বিন ফারহান আল সৌদ। মিডল ইস্ট মনিটর নামক একটি পত্রিকায় তিনি এই মন্তব্য করেন।

প্রিন্স খালিদ বিন ফারহান বলেন, আমি আশা করি এমন একটি অভ্যুত্থান ঘটবে খুব শীঘ্রই। আসন্ন সময়ই বাদশা সালমান ও যুবরাজের অভ্যুত্থানের সাক্ষী হব।

প্রিন্স খালিদ বলেন, খাশোগি তার স্মৃতি গুলো লেখার চিন্তা করেছিলেন, এবং তাকে হত্যার অন্যতম কারণ এটি। খাশোগি হত্যায় সরাসরি যে নির্দেশদাতা হিসেবে কাজ করেছে তিনি হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এদিকে তুরস্কের প্রধান প্রসিকিউটর বলেন, পূর্ব পরিকল্পনা অনুসারে সাংবাদিক জামাল খাশোগি তুরস্কে অবস্থিত সৌদি কনস্যুলেটের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ টুকরো টুকরো করা হয়।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন জামাল খাশোগি।

পরে সৌদি সরকার স্বীকার করে, কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন।

কিন্তু এই ব্যাখ্যা সত্য নয় বলে দাবি করে তুরস্ক। দেশটি খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য ও বিস্তারিত সৌদি সরকারকে প্রকাশ করতে হবে বলে হুঁশিয়ারি দেয়।

এ ব্যাপারে কোনো ধামাচাপা যুক্তি গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে তারা। এমনকি সৌদি যদি এ বিষয়ে সত্য প্রকাশ না করে, তাহলে তুরস্ক বিস্তারিত প্রকাশ করবে বলেও হুঁশিয়ারি দেয়।

ট্যাগ: অভ্যুত্থানখাশোগি হত্যাকাণ্ডসেমি লিডসৌদি বাদশা সালমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাতার বিশ্বকাপ ৪৮ দল নিয়েই!

পরবর্তী

সোমবার গণভবনে আমন্ত্রণ পেলেন এরশাদ

পরবর্তী
জাপা

সোমবার গণভবনে আমন্ত্রণ পেলেন এরশাদ

ইস্ট লন্ডনের নিউহ্যাম এ সাইদুর রহমানের আঙিনা কৃষি

সর্বশেষ

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT