চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরব মিথ্যাচার করছে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ন ২১, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
খাশোগি

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরব মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন। তার এই মন্তব্যর পর সৌদি সরকারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যদিও তারা মিথ্যা বলছে এবং প্রতারণা করছে, তবুও সৌদির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রতি এখনো আস্থা রয়েছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমরা উত্তর না পাব ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট নই। এটা ‘সম্ভব’ যে সৌদির ক্ষমতাধর ক্রাউন প্রিন্স এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জানেন না।

সৌদির বিরুদ্ধে অবস্থান নিতে ট্রাম্পের উপর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ক্রমাগত চাপ অব্যাহত রয়েছে। কয়েকজন সিনিয়র রিপাবলিকান বলেন, সৌদির প্রিন্স খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনজীবীসহ সৌদি আরবের কড়া সমালোচক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, খাশোগি হত্যার প্রতিবেদন বিষয়ে তারা সন্দিহান।

Reneta

ট্রাম্প বলেন, গোয়েন্দা বিভাগ এমন কোন প্রমাণ দেখাতে পারেননি যা দিয়ে যুবরাজকে দোষী বলা যায়। কেউ আমাকে এখনো বলেনি যে সে হত্যার জন্য দায়ী। আবার কেউ বলেনি সে জড়িত না। সুতরাং আমরা এখনো এই সিদ্ধান্তে আসতে পারি না।

জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন।শুক্রবার সৌদি আরব প্রথমবারের মতো স্বীকার করে খাশোগিকে হত্যা করা হয়েছে।

তারা জানায়, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন। কিন্তু সৌদি আরবের এই বক্তব্য সংশয়ের জন্ম দেয়। সৌদি আরবের এই গল্প সারা বিশ্বে জায়গা করে নিয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প।

এছাড়াও সৌদি আরবের ব্যাখ্যা অসম্পূর্ণ উল্লেখ করে বিষয়টি আরো গভীরভাবে তদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন দেশ। যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ থেকে বলা হয় খাশোগিকে হত্যায় সৌদি আরবের নতুন ব্যাখ্যা অসম্পূর্ণ।

অন্যদিকে খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য ও বিস্তারিত সৌদি সরকারকে প্রকাশ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। এ ব্যাপারে কোন ধামাচাপা যুক্তি গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে তারা। এমনকি সৌদি যদি এ বিষয়ে সত্য প্রকাশ না করে তাহলে তুরস্ক বিস্তারিত প্রকাশ করবে বলেও হুঁশিয়ারি দেয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্পসাংবাদিক জামাল খাশোগিসৌদি সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT