চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করা হলে সৌদি আরবও কঠোর ব্যবস্থা নেবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাশোগির ব্যাপারে সৌদি আরবের ওপর যে কোন ধরণের নিষেধাজ্ঞা আরোপ বা রাজনৈতিক চাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি করেছে সৌদি সরকার।

রোববার সৌদি সরকার এক বিবৃতির মাধ্যমে তাদের এ অবস্থানের কথা তুলে ধরেছে দেশটির সংবাদ সংস্থা এসপিএ।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সাংবাদিক জামাল খাশোগিকে যদি হত্যা করা হয়ে থাকে তবে সৌদি আরবকে ‘কড়া শাস্তি’ পেতে হবে। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে ওই সাংবাদিককে ইস্তাম্বুলে মিশনের ভেতরে হত্যা করার অভিযোগ আনা হয়।

সৌদি সরকারের উপর রাজনৈতিক চাপ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা উড়িয়ে দিয়ে ওই বিবৃতিতে বলা হয়, ‘তেল সমৃদ্ধ সুপার পাওয়ার দেশ হিসেবে সৌদি আরব আরও বড় ধরণের ব্যবস্থা গ্রহণ করবে। সবার মনে রাখতে হবে আমরা বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি।’

তাদের উপর কোন ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হলে সৌদি সরকার ৩০টি পদক্ষেপ বাস্তবায়নে যাওয়ার কথা ইতিমধ্যে দেশটির আল আরাবিয়া সূত্রে জানানো হয়েছে।

এদিকে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এক যৌথ বিবৃতি জানিয়েছে, সাংবাদিক নিখোঁজের বিষয়টিকে গুরুত্বসহ দেখছেন তারা, বিষয়টি নিয়ে একটি বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করে দোষীকে শাস্তির মুখোমুখি আনতে আহ্বান জানানো হয় তিন দেশের পক্ষ থেকে।

Reneta

সৌদি সরকারের পক্ষ থেকে ওই বিবৃতির সঙ্গে সংহতি প্রকাশ করা হয়।

এদিকে সৌদি রাজা সালমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে রোববার ফোন আলাপ করেছেন। ফোন আলাপের বিষয়ে তুরস্কের পক্ষ থেকে বলা হয়, দুই সরকারের পক্ষ থেকেই জামাল খাশোগির তদন্তের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। এবং তদন্তের ব্যাপারে একটি যৌথ কমিটি গঠন করার ওপর দুই দেশের পক্ষ থেকে গুরত্বারোপ করা হয়।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা খাশোগি রিয়াদের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কূটনৈতিক মিশনে প্রবেশ করার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সৌদি আরবের বিরুদ্ধে খাশোগিকে হত্যার অভিযোগ তুলেছে তুরস্ক। তবে এ অভিযোগকে প্রথম থেকেই মিথ্যা বলে উড়িয়ে দিয়ে আসছে সৌদি আরব।

তুরস্ক বলছে, পূর্বপরিকল্পনা অনুযায়ীই লেখক ও সমালোচক খাশোগিকে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে। এমনকি, ওই ঘটনার তদন্ত করতে সৌদি আরব এখনও কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ ইস্তাম্বুলের।

কিন্তু, সৌদি কর্তৃপক্ষের দাবি, নিখোঁজ হওয়ার আগে কনস্যুলেট ভবন থেকে বেরিয়ে যান খাশোগি। সাংবাদিক নিখোঁজের প্রতিবাদে সৌদি আরবে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন বর্জন করতে পারে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, বলে আভাস পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনিখোঁজ সৌদি সাংবাদিকসেমি লিডসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের হুমকির পর কঠোর বার্তা আইআরজিসি’র

এপ্রিল ১৩, ২০২৬

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

এপ্রিল ১৩, ২০২৬

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান

এপ্রিল ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

এপ্রিল ১৩, ২০২৬

গার্দিওলার মতে আর্সেনালের বিপক্ষে সিটির ম্যাচটি প্রিমিয়ার লিগ ফাইনাল

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT