চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা-তারেকের বিচার চান হানিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
হানিফ বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্য নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ শে আগস্টের গ্রেনেড হামলার অপরাধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে বিচারের আওতায় এনে সাজা দেয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত শোক দিবস ও ২১ শে আগস্ট উপলক্ষে রক্তদান কর্মসূচিতে এমন দাবি জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বাংলাদেশের জনগণকে বিভাজন করার অপরাধে সাবেক রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের মরণোত্তর সাজাও দাবি করেছেন তিনি।

ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত একটি অশুভ শক্তি। যখনই তারা ক্ষমতায় এসেছে হত্যা সন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাদের হত্যার ষড়যন্ত্র থেমে নেই। একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।

হলি আর্টিজানের জঙ্গি হামলা থেকে শুরু করে প্রতিটি ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে তারা আবারও গ্রেনেড নিক্ষেপের ষড়যন্ত্র করেছিল।’

মাহাবুব-উল-আলম হানিফ বলেন, ‘দেশের জনগণ আজ উদ্বিগ্ন। এই ষোড়শ সংশোধনী নিয়ে দেশের মধ্যে একটা আলোচনার সৃষ্টি হয়েছে। একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি আদালতের রায় নিয়ে কোনো কথা বলতে চাই না।

Reneta

কিন্তু আদালতের বিচার্য বিষয়ের বাইরে পর্যবেক্ষণের কথা বলে জাতির মধ্যে যে বিতর্কের সৃষ্টি করা হয়েছে সেই কথাটা আমি বলতে চাই।’

এসময় সাংবিধানিক পদে যারা আছেন তাদেরকে সতর্ক হয়ে কথা বলারও আহ্বান জানান আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রস্তুতি ম্যাচ বাতিল: বিসিবির দায় কতটা?

পরবর্তী

ধর্মের খণ্ডিত ও ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গিবাদে আনা হচ্ছে

পরবর্তী

ধর্মের খণ্ডিত ও ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গিবাদে আনা হচ্ছে

আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান

আলিয়া এড়িয়ে চলছেন বরুণকে?

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT