চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা তখন বলেছিলেন ‘যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরেনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ৩১, মে ২০১৭
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপকূলের দুর্গত এলাকার মানুষের পুনর্বাসনে সরকার সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘জনগণের সেবার জন্যই আমরা রাজনীতি করি। শুধু সরকারি দলে থাকলেই নয়, বিরোধী দলে থাকতেও আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি।’

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মাহাবুব উল আলম হানিফের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি দুর্গত মানুষের পুনর্বাসনে সহায়তার কথা তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে নৌবাহিনীর দুটি জাহাজ ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় পৌঁছেছে। বিমান বাহিনীও প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রত্যেকে যাতে ঘর বানাতে পারেন সে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন: ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় বিএনপি ক্ষমতায় ছিল। সেই ঘূর্ণিঝড়ের আগাম কোন ঘোষণা বা প্রস্তুতি না থাকায় লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। তখনও আওয়ামী লীগ টিম নিয়ে দুর্গত এলাকায় গিয়েছিল। মানুষের দাফনের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছিল। সেই সময়ে সংসদে বিষয়টি উত্থাপন করা হলে তৎকালীন সংসদ নেতা বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বলেছিলেন: ‘যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরেনি’।

প্রাকৃতিক দুর্যোগে সরকার সব সময় সতর্ক রয়েছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ঝড় এলে কী কী করণীয়, এ ব্যাপারে একটি বই ছাপানো হয়েছে। বইটিতে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয়ভাবে কী করণীয় তার সব ধরনের গাইড লাইন দেয়া রয়েছে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ১শ’টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। আরও ২২০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ চলছে। ভবিষ্যতে আরও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

ট্যাগ: খালেদা জিয়াঘূর্ণিঝড় মোরাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগানিস্তানে দূতাবাসে গাড়ি বোমা হামলায় বহু হতাহত

পরবর্তী

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মানহানি মামলা করল ছাত্রলীগ নেতা

পরবর্তী
ইমরান এইচ সরকার-ভোটকেন্দ্র দখল-অনিয়ম

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মানহানি মামলা করল ছাত্রলীগ নেতা

নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল নিয়ে এবারের আসরে গেছে বাংলাদেশ

কেমন ছিল বাংলাদেশের সব চ্যাম্পিয়ন্স ট্রফি

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT