চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া: ৩৬ বছর বয়সে বিধবা, বাকি জীবন কাটান দেশের জন্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

দুর্নীতির দায়ে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জীবনী বই নিয়ে লেখা ‘বেগম খালেদা জিয়া: লাইফ এন্ড স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে সাংবাদিক মাহফুজ উল্লাহ’র লেখা ৭শ’ পৃষ্ঠার বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত আনোয়ার হাসিম, নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক লায়লা এন ইসলাম৷

অনুষ্ঠানের শুরুতে মাহফুজ উল্লাহ বলেন, ‘বেগম খালেদা জিয়া ৩৬ বছর বয়সে বিধবা হওয়ার পর বাকি জীবন দেশের জন্য কাটিয়েছেন। সে সময় থেকে তিনি নিজ চেষ্টায় দেশের মানুষের মাঝে করে নিজের জায়গা করে নিয়েছেন৷’

‘‘জিয়াউর রহমানের অনুপস্থিতিতে যখন বিএনপির নেতৃত্ব নিয়ে শুরু হয় চরম দ্বন্দ্ব, বিএনপিতে কে হাল ধরবে তা নিয়ে যখন অনিশ্চয়তা শুরু হয় ঠিক তখন দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশে নারী নেতৃত্বের শুরু হয় খালেদা জিয়ার হাত ধরে৷’

১৯৯১ সালে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক সংস্কৃতির অনেক কিছু তাকে বহন করতে হয়েছে উল্লেখ করে লেখক বলেন, তাকে নিয়ে দলের ভেতর এবং বাইরে সমালোচনা আছে৷ কিন্তু সব সমালোচনার ঊর্ধ্বে তাকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে একজন আপোসহীন-সংগ্রামী রাজনীতিক হিসেবে তার মূল্যায়ন করতে হবে।

বইটির নামকরণের বিশেষত্ব নিয়ে তিনি বলেন, ‘স্টোরি হলো তা, যা মানুষের মাঝে বিদ্যমান থাকে৷ তিনি মানুষের নেত্রী, জনগণের নেত্রী। তাই এই নামকরণ৷’

Reneta

‘‘আমি একজন সাংবাদিক ছিলাম তাই, সে জায়গায় একজন সাংবাদিকের কলম দিয়ে বইটি লেখা৷ এটি লিখতে গিয়ে ২০০৮ সাল পর্যন্ত তার জীবনের উপর অনেক গবেষণা করতে হয়েছে, অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হয়েছে। আমি মনে করি, এই বইটি এক মোহনীয় ব্যক্তিত্ব এবং সংগ্রামের এক অনন্য কাহিনী।’’

বইটির মূল্যায়নে আসিফ নজরুল বলেন, ‘জিয়াউর রহমান নিহত হওয়ার পর বেগম জিয়ার উত্থান হয়েছিলো সহানভূতি দিয়ে। কিন্তু একটি সময় তিনি নিজের সম্মোহনি শক্তি দিয়ে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হয়েছেন। তিনি নানা সংগ্রামের মাধ্যমে নিজেকে তৈরি করেছেন৷ পরিচিতি পেয়েছেন আপোসহীন হিসেবে। তিনি যখন জনগণের কল্যাণের জন্য, মানবাধিকারের জন্য কোনো কথা বললে সেখান থেকে নড়েন না, মাথা নত করেন মা। এমন রাজনীতিবিদ বিরল।’

তিনি বলেন, ‘আমি মনে করি বিএনপি নয় শুধু বিরোধীদেরও এই বইটি পড়া উচিত৷৷
যারা দেশের রাজনীতির ইতিহাস জানতে চায় তারা পড়তে পারেন।’

বইয়ের ব্যাখ্যায় আসিফ নজরুল বলেন, ‘বেগম জিয়ার জন্মদিন নিয়ে অনেকে বিতর্ক করেন৷ কিন্তু ১৫ আগস্ট তার জন্মদিন হিসেবে লিখতে শুরু করেন ১৯৯১ সালে থেকে৷ তখন প্রতিবাদ করেনি কেউ৷ কিন্তু এখন করা হচ্ছে৷ প্রতিবাদ করলে তখন থেকে করা উচিত ছিল৷’

খালেদা জিয়ার প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ভাগ্য উনার সঙ্গে জড়িয়ে আছে। বাংলাদেশ ভালো থাকলে উনি ভালো থাকেন। বাংলাদেশ খারাপ থাকলে উনিও খারাপ থাকেন৷ আমরা যা আজ দেখতে পাচ্ছি৷ আমরা আশা করি, বাংলাদেশ এবং খালেদা জিয়া ভালো থাকবেন৷ খুব শিগগিরই খালেদা জিয়া এবং বাংলাদেশের ভালো সময় ফিরে আসবে।’

বইটিতে ২০০৮ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার জীবনের নানা দিক স্থান পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াজীবনীবইবেগম খালেদা জিয়াসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT