চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া রাজনীতিতে ফিরে আসুক বিএনপির কিছু নেতা তা চায় না: হানিফ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:৩৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা গ্রহণের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

একইসঙ্গে সন্দেহ প্রকাশ করে তিনি বলেছেন: বেগম খালেদা জিয়া বিএসএমএমইউ’তে চিকিৎসা নিয়ে ভালো আছেন। ডাক্তারদের কাছে তিনি সন্তুষ্টিও প্রকাশ করেছেন। কিন্তু বিএনপির কিছু সিনিয়র নেতা তাতে সন্তুষ্ট নয়। আসলে তারা চায় না খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতির মাঠে ফিরে আসুক।

মঙ্গলবার মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ। সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপি।

এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন: আজকে বিশ্বের কাছে বাংলাদেশ একটি মর্যাদাশালী দেশ। গত দশ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তাতে বিশ্ববাসী বারবার অবাক করছে। বিএনপি ক্ষমতার বাইরে থেকেও দেশকে পিছিয়ে দিতে চেয়েছে। তারা ভোটের রাজনীতি ধ্বংস করার ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন: জনস্বার্থে বিএনপি-জামায়াতের আজকে কোনো রাজনীতি নেই।বিএনপি জামায়াতের সঙ্গে তাদের আরো কিছু দোসর যুক্ত হয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে।

বিএনপির আজকের আন্দোলনের মূল ইস্যু কী, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এ নেতা বলেন: তাদের আন্দোলন তারেক রহমান এবং খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন। খালেদা জিয়াকে মুক্ত করা সরকারের পক্ষে সম্ভব নয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান তিনি।

Reneta

হানিফ বলেন: বিএনপির অতীতের কর্মকাণ্ডের কারণে দেশ অনেক পিছিয়ে ছিল। আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনে এগিয়ে যাচ্ছে। আমি প্রত্যাশা করবো বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের তাদের দলের ভুল রাজনীতির ঘোরপ্যাঁচে না পড়ে তাদের এলাকার মানুষের কথা বলার জন্য হলেও শপথ নিবেন। জনগণের কথা ভেবে তাদের সংসদে আসা উচিত।

বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল দাবি করে হানিফ বলেন: ৭০ এর নির্বাচনের আগে জাতির পিতার মাধ্যমে এদেশের মানুষ স্বপ্ন দেখেছিলেন, স্বাধীন বাংলাদেশের। তারপর জাতির পিতাকে হত্যার মাধ্যমে সে স্বপ্নকে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই অবস্থা থেকে দেশের মানুষ ২০০৮ সালে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার সোনার বাংলার স্বপ্ন দেখেছেন। আজকে পদ্মা সেতু করার সময় বিশ্বব্যাংক যখন গড়িমসি করেছেন। আজকে তারাই বলছেন বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর রোল মডেল।

গত দু’মেয়াদ আওয়ামী লীগের শাসনকালে দেশের অর্থনীতির অভূতপূর্ব উন্নয়ন তুলে ধরে সভার প্রধান বক্তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন: আমাদের জিডিপি এখন ৮.১৩ যেটা এক সময় ভাবা যেত না। কিন্তু শেখ হাসিনা তার নেতৃত্বে সেটা করে দেখিয়েছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার নেতৃত্বে কোন বিকল্প নেই। বাংলাদেশকে যদি সত্যিই এগিয়ে নিতে হয় তাহলে শেখ হাসিনার হাতকে অবশ্যই শক্তিশালী করতে হবে। হাত শক্তিশালী হলেই বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে।

এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন নির্দেশনার কথা তুলে ধরেন। সেই নিরাপদ সড়ক বাস্তবায়নে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগখালেদা জিয়াবিএনপিমাহবুব-উল আলম হানিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT