চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া রোববার মুক্তি পেতে পারেন: মওদুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

রোববার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা বলেন।

শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ভাষা আন্দোলন ছিলো মূলত একটি গণতান্ত্রিক আন্দোলন। সেই গণতান্ত্রিক আন্দোলন আমাদেরকে এখনো করতে হচ্ছে। যার গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বে দেয়ার কথা তিনি আজ কারাগারে বন্দি। অথচ যারা গণতন্ত্র ধ্বংস করেছে তারা বিভিন্ন জনসভায় ভোট চায় নৌকায়। তারা আবারও একদলীয় নির্বাচন করতে চায়। কিন্তু এ দেশের মাটিতে আর একদলীয় নির্বাচন হবে না।

Banglabid

তিনি বলেন, আমরা আইনি প্রক্রিয়া চালিয়ে যাবো। আমি আশা করি আমাদের নেত্রী আগামী রোববার মুক্তি পাবেন, ইনশাআল্লাহ। এরপর তিনি আবারও নেতৃত্বে দিয়ে যাবেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করে যাবেন।

বিএনপিতে নেতৃত্বশূন্যতা নেই দাবি করে মওদুদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই এখন ঐক্যবদ্ধ। এর আগে বিএনপি কখনো এতোটা ঐক্যবদ্ধ ছিলো না।

Reneta

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আরো বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ড. মঈন খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ার মুক্তিবিএনপিমওদুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুমলা নিয়ে ঢাকায় সেমিনার

পরবর্তী

‘নিশ্বাসে শব্দ ভাসে’র মোড়ক উন্মোচন করলেন রাষ্ট্রপতি

পরবর্তী

‘নিশ্বাসে শব্দ ভাসে’র মোড়ক উন্মোচন করলেন রাষ্ট্রপতি

বিলবাও-স্পার্টাক সমর্থকদের দাঙ্গায় প্রাণ গেল পুলিশের

সর্বশেষ

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি কিসিঞ্জার আর নেই

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

আগস্ট ২১, ২০২৬

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT