চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া জেল কোডের চেয়েও বেশি সুবিধা পাচ্ছেন: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২০, জুন ২০১৮
বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি মামলায় দণ্ডিত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেল কোডে থাকা বিধি-বিধানের চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে সহকারি জজদের ৩৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আমরা আইনের মাধ্যমে এগোচ্ছি। আদালত কাউকে শাস্তি দিলে তিনি কারাগারে যান। কারাগারের যাওয়ার সঙ্গে সঙ্গে তার ক্ষেত্রে জেল কোড প্রযোজ্য হয়। খালেদা জিয়া জেল কোডে যা আছে তার থেকে বেশি সুবিধা পাচ্ছেন। সেই ক্ষেত্রে জেল কোডের ব্যত্যয় ঘটানো বা আইনের ব্যত্যয় ঘটানোর কোনো কারণ এখনো উদ্ভব হয়নি।

আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করার ক্ষমতা সরকারের নেই বলে জানান আইনমন্ত্রী।

আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপিল বিভাগের বিচারক সংকট আছে এ কথার সঙ্গে আমি একমত নই। এর আগে সাতজন বিচারক ছিল। বহু বছর পাঁচজন বিচারক দিয়ে আপিল বিভাগ চলেছে। তার থেকে এখন মামলা বেড়েছে কথাটা ঠিক।

‘বর্তমান বিচারক যারা আছেন তারা কিন্তু বহুদিন যাবত চালিয়ে যাচ্ছেন। মামলার সংখ্যা কিন্তু কমে আসছে। একেবারেই সংকট আছে সেই ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করি। তারপরেও আপিল বিভাগে শিগগিরই বিচারপতি নিয়োগ দেয়া হবে।’

Reneta

এর আগে সহকারী জজদের ৩৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা রাখেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) গোলাম কিবরিয়া।

প্রশিক্ষণার্থী সহকারী জজদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা অগ্রগণ্য। কোয়ালিটি জুডিশিয়ারির ওপর শুধু আইনের শাসনই নয়- অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র সুসংহতকরণ এবং দারিদ্র্য দূরীকরণও নির্ভর করে।

তিনি বলেন, সরকার দেশে বিদ্যমান মামলা জট কমাতে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। ডিজিটাল যুগের বিচারক হিসেবে নবীন বিচারকদের বিজ্ঞানমনস্ক ও ইনোভেটিভ আইডিয়া সমৃদ্ধ উদ্যোগ গ্রহণে গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী।

আদালত বিচারপ্রার্থী মানুষের শেষ ভরসাস্থল উল্লেখ করে আনিসুল হক বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের সৎ ও নিষ্ঠাবান হতে হবে। বিচারকের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় প্রশিক্ষণের মেয়াদ ২ মাস থেকে পর্যায়ক্রমে ৪ ও ৬ মাস করার কথাও তিনি জানান।

সম্মানিত অতিথির বক্তৃতায় আবু সালেহ শেখ মো.জহিরুল হক বলেন, বিচারকদের সততার কোন বিকল্প নেই। বিচারকের মর্যাদা বিচারকদের রক্ষা করতে হবে। তাদের চলা ও আচরণে অত্যন্ত সতর্ক থাকতে হয়। বিচারপ্রার্থী জনগণ যেন হয়রানির শিকার না হয় সেদিকটি বিচারকদের নিশ্চিত করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রী আনিসুল হকখালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT