চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া চিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাবির শিক্ষকদের মানববন্ধন

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৬:১৬ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদল।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সাদাদলের আহ্বায়ক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ড. লুৎফর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সদরুল আমিন, ড. মো: আকতার হোসেন খান, ড. সিরাজুল ইসলাম, ড. সুকোমল বড়ুয়া, ড. মো: ছিদ্দিকুর রহমান খান, ড. মহিউদ্দিন।

এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করেন সাদাদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. মো: আবদুর রশিদ, ড. মো: আশরাফুল ইসলাম চৌধুরী, ড. মো: মুজাহিদুল ইসলাম, মো: আতাউর রহমান বিশ্বাস, ড. মো: মাসুদ আলম, আলমগীর হোসেন সম্রাট, ইসরাফিল প্রামাণিক রতন, আল আমিন, ড. মো: শামছুল আলম, ড. মহিউদ্দীন, ড. এবিএম শহীদুল ইসলাম, নূরূল আমিন, এহসানুল মাহবুব যোবায়ের, মো: মিজানুর রহমানসহ শতাধিক শিক্ষক।

সভাপতির বক্তব্যে ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, দেশ আজ গভীর সঙ্কটে নিপতিত। বাক স্বাধীনতা নেই। হামলা মামলা ও দুঃশাসনের রাজনীতি চলছে। গণতন্ত্র নেই। তারই উদাহরণ দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে বন্দি। আমরা তার নিঃশর্ত মুক্তি, বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি জানাই। আর একমাস পর দেশের বর্তমান অবস্থা থাকবে বলে মনে হয় না। তাই সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।

ড. সদরুল আমিন বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দী করেছে। আমি তার অবিলম্বে মুক্তি ও তার পছন্দমাফিক হাসপাতালে সুচিকিৎসা দেয়ার দাবি জানাই।

ড. আক্তার হোসেন খান বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন নই। যেখানে অন্যায় দেখি সেখানেই আমরা প্রতিবাদ প্রতিরোধের চেষ্টা করি। আজ খালেদা জিয়া একজন বয়স্কা মহিলা যিনি সাবেক প্রধানমন্ত্রী। মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাবন্দী করা হয়েছে। এটা জুলুম। আমরা মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি করছি। তাকে তার পছন্দের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করুন। সেইসাথে দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানাই। হামলা মামলা বন্ধ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।

Reneta

ড. সিরাজুল ইসলাম বলেন, সরকার আবারো যেনতেনভাবে নির্বাচন করার জন্যই খালেদা জিয়াকে বন্দি করেছে মিথ্যা মামলায়। তিনি অসুস্থ। আজকে পুলিশ মৃত ব্যক্তিকেও মিথ্যা মামলায় আসামী করছে। কিন্তু দেশবাসী এই গণতন্ত্র চায় না। অবিলম্বে এসব বন্ধ করে দেশনেত্রীকে মুক্তি দিন। দেশে শান্তিময় পরিবেশ তৈরি করুন। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি করছি।

ড. সুকোমল বড়ুয়া বলেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য মানববন্ধন করতে হয়। কারণ তিনি সাবেক প্রধানমন্ত্রী। কারাগারে খুবই অসুস্থ। আমি প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। নির্বাচনের আগেই তার মুক্তি চাই যাতে তিনি ভোটে অংশগ্রহণ করতে পারেন।

ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, একটি মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দী করা হয়েছে। আজ আট মাস ধরে তিনি কারাবন্দী। ভীষণ অসুস্থ। এরই মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা পরিচালনার জন্য অসাংবিধানিকভাবে কারাগারে আদালত বসানো হয়েছে। তবে তিনি কিন্তু মনোবল হারাননি। আমরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার অনুরোধ করছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT