চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিয়ে বিএনপির উদ্বেগ, উন্নত চিকিৎসা দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ন ৩০, মার্চ ২০১৮
রাজনীতি
A A
খালেদা জিয়া

নির্জন কারাবাসে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় জানিয়ে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। কারাগারে খালেদা জিয়াকে দেয়া খাবারের মান ও সঠিক পরিমাণে খাবার দেয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছে তারা।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার পুরোপুরি স্বৈরাচারি সরকার। এ সরকারের অধীনে নির্জন কারাগারে খালেদা জিয়া নিরাপদ নয়। আমরা তার স্বাস্থ্য নিয়ে শঙ্কিত । অন্যান্য স্বৈরাচারী সরকার যেভাবে বিরোধী নেতাদের নানা ষড়যন্ত্র করে অপসারণ করে, এ সরকার খালেদা জিয়াকে সেভাবে অপসারণের চক্রান্ত করছে বলে শংকা প্রকাশ করছি আমরা।

তিনি বলেন, কারাগারে তাকে খাবার ঠিকঠাকভাবে দেয়া হচ্ছে কিনা, আমরা সন্দিহান। তার খাবার পরীক্ষা করা হয় কিনা জানি না। এতে তার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

ফখরুল এসময় দাবি জানায়, কারাগারে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের প্রবেশের অনুমতি দিতে হবে। তাদের সুপারশি অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নি:শর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‘দেশে নাকি বিদেশে চিকিৎসা গ্রহণ করবেন তা খালেদা জিয়া মুক্তির পর আমরাই ঠিক করবো’-পরবর্তীতে যোগ করেন ফখরুল।

খালেদা জিয়াকে দেখতে কারাগারে যাবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, আমরা তো যেতে চাই। তবে তার অসুস্থতার কারণে এখন কাউকে যাওয়ার অনুমতি দিচ্ছে না।

Reneta

সংবাদ সম্মেলনে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT