চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুখে ঘা, স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করতে পারছেন না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
খালেদা জিয়া-জামিন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুখে ঘা হওয়ার কারণে স্বাভাবিক খাওয়া-দাওয়া করতে পারছেন না এবং  কোনো রকমে জাউ খেয়ে জীবন ধারণ করছেন বলে দাবি করেছে বিএনপি।

বিএনপির এক সংবাদ সম্মেলনে বলা হয়: খালেদা জিয়ার আত্মীয়স্বজন সাক্ষাত করে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে জেনেছেন। ইনস্যুলিন ব্যবহারের পরেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না, বরং তা বিপজ্জনক মাত্রায় অবস্থান করছে।

শনিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার বলেন:  ইতোমধ্যে খালেদা জিয়ার মুখে ক্ষতের সৃষ্টি হয়েছে। এই ক্ষতের জন্য মুখে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়েছে, যার কারণে স্বাভাবিক খাওয়া-দাওয়া তিনি করতে পারছেন না। কোনো রকমে জাউ খেয়ে জীবন ধারণ করছেন। তিনিও এরপরও রোযা রাখছেন!

সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা করে বলা হয়: সরকারের প্রধান থেকে শুরু করে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর মন্তব্য করে যাচ্ছেন, যা শুধু অমানবিকই নয়, নিষ্ঠুর মনুষ্যত্বহীন মনেরও বহিঃপ্রকাশ।

বিএনপির সাবেক এই স্পিকার বলেন: সরকারের লোকজন শুরু থেকেই বেগম খালেদা জিয়ার যথাযথ সুচিকিৎসার বন্দোবস্ত করছে বলে দেশ ও বিশ্ববাসীকে আশ্বস্ত করার চেষ্টা করে আসছেন, কিন্তু তার কোনো গ্রহণযোগ্য প্রমাণ আজও দেশ ও বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে পারেনি সরকার।

Reneta

এই সময় তিনি সরকারের এই আচরণের তীব্র প্রতিবাদ জানান।

জমিরউদ্দীন সরকার বলেন: প্রধানমন্ত্রী লন্ডনে নিজ দলের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার এক পর্যায়ে বলেছিলেন যে, বেগম জিয়া কোনদিনই কারাগার থেকে বের হবেন না। তিনি দেশে এসে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করছেন। ইতোমধ্যে কেরানীগঞ্জে আদালত স্থানান্তরের এসআরও জারী করা হয়েছে। এই নির্দেশ কিসের জন্য এবং কার জন্য করা হচ্ছে তা জনগণের বুঝতে বাকি নেই।

খালেদা জিয়ার অসুস্থতার যাতে চরম অবনতি না ঘটে সেজন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে রেখে চিকিৎসা করানো অত্যন্ত জরুরী মন্তব্য করে তিনি বলেন: আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তাঁর পছন্দনীয় হাসপাতালে সুচিকিৎসার জোর দাবি জানাচ্ছি।

আপনাদের এমন সংবাদ সম্মেলনের বক্তব্য কি সরকার শুনছে?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির  সদস্য মির্জা আব্বাস বলেন: আওয়ামী লীগকে কিভাবে শোনাতে হয় তার ব্যবস্থা হবে আমাদের এক সময়। এতো চিন্তা করে লাভ নেই।

বেগম জিয়ার চিকিৎসার জন্য প্যারোলের বিষয়ে সাবেক এই মন্ত্রী বলেন: আমরা প্যারোল চাইবো না। তিনি অসুস্থ, তার চিকিৎসা দরকার।

এই সময় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন: সরকার অশুভ ও ষড়যন্ত্রের অংশ হিসেবে কেরাণিগঞ্জের কারাগারে বেগম খালেদা জিয়ার জন্য আদালত স্থাপন করছে। এমন আচরণ অমানবিক ও সংবিধানপরিন্থী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

খালেদা জয়িার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ 

এদিকে শনিবার বিএনপির সংবাদ সম্মেলনের পরপরই নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে কাকরাইল মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াছাত্রদলবিএনপিবিক্ষোভমওদুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT