চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ বিএনপির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ৩০, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি-খালেদা জিয়া

কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ গ্রহণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসে এই শপথের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আজ বহদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী। এই দিনটি জাতি সব সময় শ্রদ্ধা ভরে স্মরণ করে। আজকের এই দিনে আমরা শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।’বিএনপি-খালেদা জিয়া

তিনি বলেন, ‘জিয়াউর রহমান তার স্বল্প রাজনৈতিক জীবনে এই দেশের অগ্রগতির জন্য কাজ করেছেন। তিনি বাংলাদেশের মৌলিক পরিবর্তন করেছিলেন। গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বাক স্বাধীনতা দিয়েছিলেন এবং অর্থনীতিকে মুক্ত করেছিলেন। আজকে দুর্ভাগ্যের সঙ্গে দেখছি গণতন্ত্র হত্যা করা হয়েছে। মিথ্যা মামলায় গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করা হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সমগ্র দেশে দুঃশাসন কায়েম করা হয়েছে।’

ফখরুল বলেন, ‘আজকের এই দিনে আমাদের শপথ, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আমরা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করব।’বিএনপি-খালেদা জিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এই দিনে আমরা বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছি। আমরা আন্দোলনে আছি। থাকবো। দেশে যতদিন আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা আসবে না, মানুষের মুক্তি আসবে না ততদিন বিএনপি মানুষের সঙ্গে থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT