চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তি: আপোসই কী একমাত্র পথ?

এখলাসুর রহমান এখলাসুর রহমান
১:৪২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
মতামত
A A
খালেদা জিয়া-মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন

বিএনপি আসলে কোন পথে এগুতে চায় সমঝোতায় না আন্দোলনে, তা বোঝা মুশকিল। কারাবন্দী বেগম খালেদা জিয়াকে জামিন দিতে মানবিক দৃষ্টি কামনা করে দলটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করলেন। আবার রিজভী আহমেদ সরকারের বিরুদ্ধে কড়া কথা বলে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করার কথা বললেন। বেগম জিয়ার মুক্তির দাবিতে রাজপথের মিছিলেও ফখরুল আবার অনুরোধের ফোনেও ফখরুল! আগাগোড়া স্ববিরোধিতা ও পথহারা পথিকের ভূমিকায় দলটি কি তবে দিক হারিয়ে ফেলল? সরকারের নানা ব্যর্থতা, দুর্নীতি ও দুর্বৃত্তায়নে কি তারা কোন কর্মসূচী দিতে পেরেছে? যে কোন সরকারকে পতন ঘটাতে হলে দলীয় আন্দোলনকে গণআন্দোলনে রূপান্তর করাতে হয়। ইতিহাস সে কথাই বলে। আইয়ুববিরোধী আন্দোলন দল দিয়ে শুরু পরিণতি গণআন্দোলনে, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ দল দিয়ে শুরু পরিণতি গণআন্দোলন ও গণযুদ্ধ, এরশাদবিরোধী আন্দোলন দল দিয়ে শুরু পরিণতি গণঅভ্যুত্থান, ৪ দলীয় জোট সরকার বিরোধী আন্দোলনেও দল দিয়ে শুরু হয়ে পরে জনতার মঞ্চও গঠিত হয়েছিল। এককথায় সকল আন্দোলনের টার্গেট জনগণ। সরকারও জনগণকে পক্ষে রাখতে চাইবে বিরোধী দলও জনগণকেই তাদের পক্ষে নিয়ে সরকার বিরোধী বানাতে চাইবে। রাজনীতির রীতি এমনটাই নয় কি? বিএনপি কি বিরোধী দল হিসাবে এমন অবস্থান সৃষ্টি করতে পেরেছে?

২০১৪ সালের জাতীয় নির্বাচন বর্জন করে অনির্দিষ্টকালের অবরোধ ডাকলো তারা। সরকারকে অবৈধও আখ্যায়িত করল। কিন্তু সেই অবরোধ কি তারা প্রত্যাহার করলো না অটো প্রত্যাহার হয়ে গেল? তারা নিজ অবস্থানে অনড় থাকতে পারবে না তবে অহেতুক কেন জ্বালাও পোড়াও ও পেট্রোলবোমা নিক্ষেপ করে বার্ন ইউনিটে মানুষের আহাজারি  ক্ষেত্র সৃষ্টি করল? আমরা দেখেছি সরকারবিরোধী আন্দোলনে কবি সাহিত্যিক, সুশীল সমাজ, শিল্পী, ছাত্র জনতা ও বিভিন্ন মত পথের রাজনৈতিক দলকে একাট্টা হতে। যেমন এরশাদবিরোধী আন্দোলনের সময় গড়ে উঠেছে ৮ দল, ৭ দল ও ৫ দল প্রভৃতি৷ পরবর্তীকালে আবার এই ৮, ৭, ৫ দল সরকারবিরোধিতার প্রশ্নে একমঞ্চে মিলিত হয়েছে। তখন ৭ দলের নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। সেদিনের মৈত্রীর টানেও কি এসব মোর্চার কোন দল খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছে ?দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও এরশাদবিরোধী আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে মানবিক দৃষ্টিতে দাঁড়াচ্ছে কোন মোর্চা, কোন দল, কোন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কেন এমন পরিণতি ঘটলো দলটির? একই রকম সিদ্ধান্তে দাঁড়াতে পারছে না নিজ দল বিএনপিও। তারা কেউ রাজপথে কেউ আদালতে কেউ অনুরোধে।

বিএনপি বলছে বর্তমান সরকার অবৈধ সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন আবার এই সরকার ও কমিশনের অধীনেই খালেদা জিয়াকে মুক্ত করার জন্য সিটি নির্বাচনে অংশগ্রহণ করল। কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ কি খালেদা মুক্তির কোন কাজে লাগলো? কিংবা বিএনপির কোন দলীয় লাভ হলো। নাকি এখানেও তারা বলবে সরকার খালেদা মুক্তির কোন কাজে লাগাতে দিলনা। কিংবা দলীয় কোন কাজে লাগতে দিল না। এরশাদের আমলে জাসদ রব বিরোধী দল ছিল। সরকারের সহায়তায় তাদের বিরোধী কর্মসূচী পালিত হতো। তবে কি বিএনপি নেতারা জাসদ (রব) পন্থী বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে চাচ্ছে? কারাবন্দী অসুস্থ খালেদা জিয়াকে নিয়েও তাদের বক্তব্য স্পষ্ট নয়। কখনো আন্দোলন কখনো অনুরোধ। বেগম খালেদা জিয়া কারাবন্দী। তার মুক্তির দাবিতে দেশব্যাপী কি কোন কর্মসূচী দিতে পেরেছে? হতে পারতো না কি অনশন, মানব বন্ধন, অবস্থান ধর্মঘট ও স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার ঘোষণা। বেগম জিয়ার জেল সঙ্গী ফাতেমার মতো কয়েক লক্ষ মানুষ স্বেচ্ছায় কারাবন্দী হতে চাইলে ব্যাপারটা কেমন দাঁড়াতো? নাকি এমনটি না করতে পারার জন্যও সরকারকেই দায়ী করবে বিএনপি? বলবে সরকার তা হতে দিচ্ছে না।

আগাগোড়া স্ববিরোধিতা ও পথহারা পথিকের ভূমিকায় নেমেছে বিএনপি। স্কাইপিতে ও অনলাইন ভিডিও কলে কি কোন দল চলে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলে এক পথে, মহাসচিব আরেক পথে। তারেক রহমানের নির্দেশনায় সংসদে শপথ নিতে চলে গেল বিএনপির কয়েকজন সাংসদ। আবার মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় সেখানে উপনির্বাচন হল। আবার সেই নির্বাচনেও প্রার্থিতা দিল বিএনপি। তাদের এই সংসদে যোগদান কি খালেদা মুক্তির পথে কোন কাজে লাগল কিংবা এতে বিএনপির কোন দলীয় লাভ হলো কি? ঢাকা সিটি নির্বাচনে অংশ নিল আবার ফলাফল প্রত্যাখ্যান করে দলটি হরতাল দিল। মানুষ টেরই পেল না এই হরতাল। রাজধানীতে গাড়ি ঘোড়া, অফিস আদালত যথারীতি চলল। এখন আবার চট্টগ্রাম সিটি নির্বাচনেও তারা প্রার্থিতা ঠিক করছে। তবে কি এই নির্বাচনে অংশগ্রহণকে খালেদা মুক্তির লড়াইয়ের দ্বিতীয় পর্ব বলবে তারা? ঢাকা সিটির নির্বাচনে হয়তো খালেদা মুক্তির কথা বলে নেতাকর্মীদের ভোট দিতে আগ্রহী করার চেষ্টা করেছে। কিন্তু তাও কি কোন কাজে দিলো? বিএনপির নেতা-কর্মীরা কি ভোট কেন্দ্রে গেল? হয়তো এখানেও দলটি বলবে সরকার ভোটকেন্দ্রে যেতে দেয়নি।

খালেদা জিয়া হাসপাতালেতবে এই আবেদনে এটা পরিষ্কার হল যে তারা আন্দোলন করে, দল বিক্ষুব্ধতা ও জনবিক্ষুব্ধতা সৃষ্টি করে খালেদার মুক্তি করাতে পারবে না। আপোসহীন নেত্রী দাবিদার খালেদার পরিণতিও আপোসেই। আর একজন অসুস্থ মানুষকে নিয়ে অহেতুক আন্দোলনের নামে টানাটানি করা সংগত নয়। বিএনপির দলগতভাবে তেমন কোন সাংগঠনিক শক্তিও নেই। তাই জেলের তালা ভাঙ্গবো খালেদা জিয়াকে আনব- এসব স্লোগান দিলে এখন মানুষ হাসবে। বিএনপির উচিত হবে পথহারা পথিকের মত এদিক সেদিক না করে আপোষের পথটাকেই শক্ত করে ধরা। একজন অসুস্থ মানুষকে নিয়ে আর রাজনীতি কাম্য নয়।দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকেও চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। সেটাও কিন্তু আপোসেই আন্দোলনে নয়। বিএনপি এ থেকেও শিখতে পারে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআন্দোলনখালেদা জিয়াপ্যারোলে মুক্তিবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT