চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
বিএনপি-খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন-খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।

জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার সকাল ১০টায় শুরু হয় এই অনশন কর্মসূচি। এতে বিএনপিসহ ২০ দলীয় জোটের শীর্ষনেতারা উপস্থিত রয়েছেন। সকাল থেকেই যোগ দেন তারা। এ কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Banglabid

এ মামলার অন্য চার অাসামীকে বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাছাড়াও আত্মসাৎ করা ২ কোটি, ১০ লাখ ৭১ হাজার টাকা খালেদা জিয়া বাদে অন্য অাসামীদের জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার তিন মামলায় ওকালতনামায় সই নেয়ার জন্য পুরনো কেন্দ্রীয় কারাগারে যান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ ৪ আইনজীবী। জেল কর্তৃপক্ষ ওকালতনামার কপি গ্রহণ করে। আইনজীবীরা ওকালাতনামায় সই নিতে বেগম খালেদা জিয়ার সাক্ষাতের আবেদন করলে ওকালতনামায় বেগম জিয়ার সই করিয়ে রাখবেন বলে জানায় কারা কর্তৃপক্ষ।

Reneta

পরে কোন এক সময়ে আইনজীবীদের ওকালতনামা সংগ্রহ করতে বলা হয়েছে বলেও তখন জানান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

বুধবার খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পর জামিন আবেদন করা হবে বলে জানান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

মঙ্গলবারই সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, কারাগারে থাকা বেগম খালেদা জিয়াকে অন্য কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। দু’টি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট থাকলেও ওই মামলা দু’টিতে জামিনে আছেন তিনি।

তিনি বলেন, জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েই কারাগারে রয়েছেন খালেদা জিয়া। অন্য মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি। এ বিষয়ে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার কারামুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। আপিলের ভিত্তিতে এ বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT