চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পরাগ আজিম পরাগ আজিম
৪:৪৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৬
রাজনীতি
A A

নাশকতার মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার চার্জশিট গ্রহণ করে এই আদেশ দিয়েছেন মহানগর দায়রা জজ।

২০ দলীয় জোটের টানা অবরোধের সময় গত বছরের ২৩ জানুয়ারী রাতে যাত্রাবাড়ি এলাকায় একটি বাসে পেট্রোল বোমায় দগ্ধ হন ৩১ বাসযাত্রী। এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুর আলম নামের এক যাত্রী।

পরদিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে যাত্রাবাড়ি থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। একটি হত্যা ও বিস্ফোরক আইনে, অন্যটি বিশেষ ক্ষমতা আইনে।

গত বছরের ১৮ মে খালেদা জিয়াসহ ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানিতে অনুপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া, বরকতউল্লাহ বুলু, এডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ ২৮ জন। সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, (খালেদা জিয়া) আদালতে হাজির হলে কি হতো তা আদালত বলতে পারতো। অভিযোগ আমলে গ্রহণ করলেই সেখানে হাজির না থাকলে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। এটা আইনের ধারাতেই আছে।

গ্রেফতারি পরোয়ানা জারির সময় আদালতে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

Reneta

আসামীপক্ষের আইনজীবী বলেন, ২০১৫ সালের জানুয়ারি মাসে  উনাকে (খালেদা জিয়া) উনার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে। আজকে যেই মামলাটায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, সেই মামলা যাত্রাবাড়ি থানায় তার নামে দায়ের করা হয়। তিনি আইনের আশ্রয় গ্রহণ করবেন এটাই স্বাভাবিক। আইনের আশ্রয় গ্রহণ করা মানেই আদালতের কাছে আসা। আদালতের কাছে এসে আবার জামিন চাওয়া।

ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলাতেও গত বছরের ৬ মে আদালতে চার্জশিট দেয় ডিবি। ওই চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি এখনো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি-খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামিন নাকচ হওয়ার ৩ ঘন্টা পর আবারো জামিন

পরবর্তী

নার্সদের উপরে পুলিশের পিপার স্প্রে-সাউন্ড গ্রেনেড, ৭ জন আটক

পরবর্তী

নার্সদের উপরে পুলিশের পিপার স্প্রে-সাউন্ড গ্রেনেড, ৭ জন আটক

বাবার শেষযাত্রায় অংশ নিতে গিয়ে সাবেক মন্ত্রীর মৃত্যু

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT