চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার প্রস্তাবকে ধরেই সমঝোতার আহ্বান

পরাগ আজিমপরাগ আজিম
৪:০২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৬
রাজনীতি
A A

গণতন্ত্রের স্বার্থে বেগম খালেদা জিয়ার প্রস্তাবকে ধরেই সমঝোতার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন বাদ দিয়ে গুটিকয়েক ফ্লাইওভার দিয়ে দেশের উন্নয়ন হবে না। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনসহ আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।

দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ শুধু ফ্যাসিবাদ নয় অগণতান্ত্রিক একদলীয় মনোভাবাপন্ন একটি রাজনৈতিক দল। সেজন্যই তারা এটা (বিএনপির প্রস্তাব) প্রত্যাখান করছে। তাদের উচিত ছিলো এই প্রস্তাবনাকে স্বাগত জানানো।

নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন-গণতন্ত্র, ভোটাধিকার ও অংশগ্রহনমূলক নির্বাচনের পূর্বশর্ত-শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “দেশে এখন কোন গণতন্ত্র নাই, রাজনীতিও নাই’ মন্তব্য করে ব্যারিস্টার মওদুদ বলেন, আমাদের প্রস্তাব যে গ্রহণ করতে হবে সেটাও আমরা বলি না। আমরা বলি আমাদের প্রস্তাবের উপর আলোচনা করে একটা সমঝোতায় আসি। তাহলেই আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো।”

‘রাষ্ট্রীয় মূল্যবোধ ওই ফ্লাইওভার থেকে পাওয়া যায় না।’ বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনে সমস্যা কোথায় প্রশ্ন করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করছে, নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা রক্ষা করছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে ওই বৈঠকে খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন করেন, বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে গিয়ে তার ভোটটি প্র্রয়োগ করবে, এখানে সেনাবাহিনী থাকতে তাদের সমস্যাটা কোথায়? সামরিক শাসন বন্ধ করার জন্য নির্বাচনে জনগণের ভোট নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রয়োজন আছে।

Reneta

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে নারায়নগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করতে কিছু প্রস্তাব দেন রুহুল কবীর রিজভী।

নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার আহবান জানান রিজভী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT