লিভারের সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশের বাইরে চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সময়মতো সীমান্ত এলাকায় নিরাপত্তা নেয়া হয়নি বলেই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট সারাদেশে ছড়িয়ে গেছে।
৫৩ দিন চিকিৎসা শেষে শনিবার নিজ বাসায় ফিরেন বেগম খালেদা জিয়া। বাসায় থেকেই চিকিৎসা চালিয়ে যেতে বলেছেন চিকিৎসকরা। তার বিদেশে চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, দাবি জানিয়েছেন বিএনপি নেতারাও। তবে, স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত এবারই প্রথম।
গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারকেই দায়ী করেছে বিএনপি।
বিএনপি মহাসচিবের অভিযোগ, বেগম জিয়ার চিকিৎসা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কোন ইস্যুতেই বিএনপির প্রস্তাবনাকে মূল্য দেয়নি সরকার।







