চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার তিন দুর্নীতি মামলা নতুন বেঞ্চে

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১২:২৩ পূর্বাহ্ন ০৮, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

অনলাইন ডেস্ক: খালেদা জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লাখনি, নাইকো এবং গ্যাটকো দুর্নীতি মামলাটি শুনানির জন্য হাইকোর্টের নতুন বেঞ্চে পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবীদের আচরণে বিরক্তি প্রকাশ করে হাইকোর্ট নতুন করে বিচারপতি নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে মামলাটি পাঠিয়েছেন।

গত ৫ এপ্রিল তিন দুর্নীতি মামলা এবং বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। এর আগে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরি ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। খালেদার আইনজীবীদের অসহযোগিতা এবং অপেশাদার আচরণের কারণে মামলাটির পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।  

বিগত তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা করা হয়। শাহবাগ থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক সামছুল আলম। মামলায় মন্ত্রিসভার বৈঠকে সভাপতি হয়ে বড়পুকুরিয়া কয়লাখনির অনুমোদন দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছিল। এতে ১৬ জনকে আসামি করা হয়। পরে এ মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বড়পুকুরিয়া কয়লাখনি মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করে রুল জারি করেন। পরে মামলার স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। এ মামলায় স্থায়ী জামিনে রয়েছেন খালেদা জিয়া।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।  এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই মামলাটির কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধে পিছু হটার পর ট্রাম্পকে উপহাস করছেন মার্কিন জনপ্রতিনিধিরা

এপ্রিল ৮, ২০২৬

ইরান যুদ্ধের উত্তাপে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার

এপ্রিল ৮, ২০২৬

জ্বালানি নির্ভরতা ছাড়াই ২শ’ টাকায় সেচ সুবিধা পাচ্ছে জিকে সেচ প্রকল্পের আওতাভুক্ত কৃষক

এপ্রিল ৮, ২০২৬

‘মামলায় ১২ হাজার কোটি লেনদেন’ দাবিতে ফেসবুকে পোস্টদাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ৮, ২০২৬

হরমুজ প্রণালিতে টোল আদায় করবে ইরান ও ওমান

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT