চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার কারামুক্তি আদালতের বিষয়, সরকার হস্তক্ষেপ করবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
ওবায়দৃুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: খালেদা জিয়ার কারামুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। আপিলের ভিত্তিতে এ বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না।

মঙ্গলবার হোটেল রেডিসনের বিপরীতে এয়ারপোর্ট রোডে, বিআরটিএ এর নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন: জনগণ সাড়া না দিলে গণআন্দোলন হবে না। বিএনপির ডাকে বিগত নয় বছর সাড়া দেয়নি জনগণ। নেতারা যদি আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে, তাহলে আন্দোলন কীভাবে সম্ভব?  খালেদা জিয়ার জন্য মানুষ রাস্তায় নামেনি। মানুষ কি এখন বিএনপির জন্য রাস্তায় নামবে? মানুষ এখন আর আন্দোলের মুডে নেই, নির্বাচনের মুডে আছে।

Banglabid

‘তারা একবার বলছে যেকোন পরিস্থিতিতে নির্বাচনে যাবে, আবার বলছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। তারা আসলে কোনটা চায়?’ বলেন ওবায়দুল কাদের।

খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন: খালেদা জিয়ার আপিলের সুযোগ আছে। জামিন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে আদালত। তার কারাবাস দীর্ঘ হবে কিনা আদালতই ভাল জানেন। সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করবে না।

ওবায়দুল কাদের বলেন: আমরা চাই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, সেজন্য বিএনপির মতো বড় দলের নির্বাচনে থাকা দরকার। বিএনপির মতো বড় দল নির্বাচন আসুক। আওয়ামী লীগ বিএনপির ভাঙন চায় না, সেই চেষ্টাও করবো না।

Reneta

‘তবে বিএনপি ভাঙার জন্য তারা নিজেরাই দায়ী হবে। বিএনপির সংকট আমরা ঘনীভূত করবো না, তাদের সংকট ঘনীভূত করার জন্য তারেক রহমানই যথেষ্ট’, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরখালেদা জিয়ার কারামুক্তিবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশরাফুলের সেঞ্চুরি

পরবর্তী

নায়িকা, এটা আপনার কতো তম বসন্ত?

পরবর্তী

নায়িকা, এটা আপনার কতো তম বসন্ত?

বসুনিয়া

কুড়িগ্রামে ঘুমিয়ে থাকা বসুনিয়া হয়তো নিজেকে ভীষণ বোকা ভাবছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT